আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে আরও আধুনিক, দক্ষ, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের সার্বিক সংস্কার, অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পক্ষে নেতৃত্ব দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সভার শুরুতে একটি বিস্তারিত উপস্থাপনার মাধ্যমে ব্যাংকের বর্তমান কার্যক্রম, সাম্প্রতিক অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ব্যাংকের বর্তমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি ব্যাংকের সাম্প্রতিক সাফল্যের ধারা বজায় রাখার ওপর জোর দেওয়ার পাশাপাশি উৎপাদনশীল ও সম্ভাবনাময় খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। এর মাধ্যমে আনসার-ভিডিপি পরিবারের সদস্যদের জন্য আরও বেশি কর্মসংস্থান ও আর্থিক উন্নতির সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ব্যাংকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত ও আলোচনা হয়। এর মধ্যে রয়েছে ব্যাংকের শূন্য পদগুলোতে দ্রুত জনবল নিয়োগ দেওয়া, অভিজ্ঞ কর্মীদের দক্ষতা নিশ্চিত করা, পরিশোধিত মূলধন বাড়ানো এবং বিদ্যমান প্রবিধানমালা আধুনিকায়ন করা। এছাড়া ব্যাংকে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় ২০২৩-২০২৪ অর্থবছরে ব্যাংকের লোকসানের প্রকৃত কারণ খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অবলোপনকৃত ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসরণ করে কার্যকর ও প্রণোদনামূলক পদক্ষেপ নেওয়া এবং সামগ্রিক ঋণ ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করার তাগিদ দেওয়া হয়। সভায় আরও জানানো হয়, ২০২৯ সালের মধ্যে এইচআর অটোমেশন বা ইআরপি (HR Automation/ERP) বাস্তবায়নের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর করা হবে।
একটি আধুনিক ও সুশাসনভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে গড়ে তোলার মাধ্যমে দেশের বিশাল আনসার-ভিডিপি পরিবারের আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
এই মতবিনিময় সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস, এনডিসি; মো. সাঈদ কুতুব; আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ, এনডিসি এবং যুগ্মসচিব ফরিদা ইয়াসমিনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…
চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…
This website uses cookies.