দেশে ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত বিস্তারের ফলে বিদ্যুৎ ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা, যানজট ও পরিবেশ দূষণের পাশাপাশি সরকারি রাজস্ব আদায়ে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে জানিয়েছেন, বর্তমানে দেশে আনুমানিক ৫০ থেকে ৮০ লাখ বৈদ্যুতিক থ্রি-হুইলার চলাচল করছে। এসব যানবাহনের বিপুল বিদ্যুৎ চাহিদা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৫ শতাংশ বা তারও বেশি হতে পারে। অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে অটোরিকশা চার্জ দেয়ার কারণে বছরে প্রায় ৪ হাজার কোটি টাকা সরকারি রাজস্ব ক্ষতি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সংসদে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে দেয়া এক জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশের জবাবে মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। সংরক্ষিত মহিলা আসন-৪ এর সংসদ সদস্য রেহানা আক্তার রানু এই নোটিশটি দিয়েছিলেন। নোটিশে তিনি উল্লেখ করেন, রাজধানীর ১৭টি সিগন্যালে বর্তমানে ৫০টি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) নির্ভর ট্রাফিক ক্যামেরা চালু রয়েছে। এসব ক্যামেরা লেন পরিবর্তন, নির্ধারিত গতিসীমা লঙ্ঘন এবং লালবাতি অমান্যের মতো অনিয়ম শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা করতে সক্ষম। কিন্তু অটোরিকশাগুলোর বেশিরভাগেরই নাম্বার প্লেট না থাকায় এই প্রযুক্তি ব্যবহার করে তাদের শনাক্ত করা বা জরিমানা করা সম্ভব হচ্ছে না, যার ফলে তারা আইন অমান্য করে বেপরোয়া চলাচল করছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, দেশে বৈধ চার্জিং পয়েন্টের সংখ্যা মাত্র ৩ হাজার ৩০০টির মতো। অথচ সরকারের ধারণা, শুধুমাত্র ঢাকা মহানগরীতেই ৪৮ হাজারের বেশি অনানুষ্ঠানিক বা অবৈধ চার্জিং পয়েন্ট রয়েছে। এই বিপুল সংখ্যক অবৈধ পয়েন্টে বিদ্যুৎ ব্যবহারের ফলে জাতীয় গ্রিড ও স্থানীয় বিতরণ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ পড়ছে, যা একই সঙ্গে রাজস্ব ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…
রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…
This website uses cookies.