বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশের বাজারে ভোজ্যতেল বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো গত কয়েকদিন ধরে সরবরাহ কমিয়ে দিয়েছে। চলতি সপ্তাহে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা থেকে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে নতুন এই দাম নির্ধারণের পরও বাজারে সরবরাহ সংকট কাটেনি। শুক্রবার সকালে রাজধানীর রামপুরা, বাড্ডা, সেগুনবাগিচা ও শান্তিনগরসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ খুচরা দোকানে এক লিটারের বোতলজাত সয়াবিন তেল নেই। যদিও দুই ও পাঁচ লিটারের বোতল তুলনামূলকভাবে পাওয়া যাচ্ছে।
খুচরা বিক্রেতাদের অভিযোগ, নতুন দাম ঘোষণার পরও কোম্পানিগুলো স্বাভাবিকভাবে অর্ডার নিচ্ছে না। শান্তিনগর বাজারের বিক্রেতা এনামুল হক জানিয়েছেন, নতুন দামের তেল বাজারে না আসা পর্যন্ত সরবরাহ স্বাভাবিক হচ্ছে না। প্রায় দুই সপ্তাহ ধরে সরবরাহকারীরা পর্যাপ্ত তেল দিচ্ছেন না এবং কয়েক দফা অর্ডারের পর অল্প পরিমাণ তেল পাওয়া গেলেও বিক্রেতাদের কমিশন কমিয়ে দেওয়া হয়েছে। সেগুনবাগিচা কাঁচাবাজারের ব্যবসায়ী মো. তাহের জানান, চাহিদামতো তেল না পাওয়ার পাশাপাশি ২০০ টাকার বোতলে তাদের কমিশন কমিয়ে মাত্র দেড় টাকা করা হয়েছে। কোনো কোনো দোকানে সরবরাহ সংকটের সুযোগ নিয়ে পুরোনো দামের তেলও বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। খোলা সয়াবিন ও পাম তেলের দাম অবশ্য অপরিবর্তিত রয়েছে।
তেলের পাশাপাশি বাজারে ডিম ও মুরগির চড়া দাম অব্যাহত রয়েছে। প্রতি ডজন ব্রয়লার মুরগির ডিম ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি এলাকাভেদে ১৮৫ থেকে ১৯৫ টাকা এবং সোনালি মুরগি ৩২০ থেকে ৩৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় এসব পণ্যের দামে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি।
তবে সবজি ও নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। ঝিঙা ৭০-৮০ টাকা, চিচিঙ্গা ৫০-৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, দেশি লাউ ৫০-৭০ টাকা, কচুর মুখি ৬০-৭০ টাকা এবং করলা ৬০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট পটল ও ঢেঁড়সের দাম ৪০-৫০ টাকা কেজি। কাঁচা মরিচের দাম কমে ৮০ থেকে ১২০ টাকা এবং শসা ৪০ থেকে ৫০ টাকা কেজিতে নেমেছে। পেঁয়াজের দামও কিছুটা কমে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে বরবটি, টমেটো, গাজর ও কাকরোলের দাম এখনো তুলনামূলক বেশি রয়েছে।
প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং হালনাগাদের জন্য সাত…
স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্পেসএক্সের আধিপত্য চ্যালেঞ্জ করতে এয়ারলাইন সেবায় প্রবেশ করছে অ্যামাজন। ২০২৭ সাল থেকে…
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনকে নির্যাতন করে ভাত খাওয়া ও চুরির স্বীকারোক্তি…
বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে আর কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন…
This website uses cookies.