আর্থিকভাবে পিছিয়ে থাকা তরুণদের পেশাগত ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ প্রদানে অংশীদারত্ব গড়ে তুলেছে এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি বাংলাদেশ অপারেশনস। সম্প্রতি ঢাকায় কমার্শিয়াল ব্যাংক অব সিলনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চেক হস্তান্তরের মাধ্যমে এই অংশীদারত্বের সূচনা করা হয়।
এই চুক্তির মূল লক্ষ্য হলো শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সীমিত এমন তরুণদের ব্যবহারিক ও কর্মমুখী ডিজিটাল মার্কেটিং দক্ষতায় সক্ষম করে তোলা। অভিজ্ঞ প্রশিক্ষকদের পরিচালনায় হাতে-কলমে বিভিন্ন সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা বর্তমান কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। প্রশিক্ষণের পাশাপাশি কোর্স শেষে অংশগ্রহণকারীদের ক্যারিয়ারবিষয়ক দিকনির্দেশনা ও চাকরিতে প্রবেশের সহায়তা প্রদান করা হবে, যা তাদের কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং ও উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা তৈরি করবে।
অনুষ্ঠানে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি বাংলাদেশ অপারেশনসের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা তিভাঙ্কা দামুনুপোলা, উপপ্রধান নির্বাহী কর্মকর্তা ও করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান মাহমুদ হোসেন, উপপ্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান পরিচালন কর্মকর্তা হ্যালি আলগেওয়াত্তে এবং সাসটেইনেবিলিটি ও উইমেন ব্যাংকিং বিভাগের প্রধান উর্মি ইরানি খান উপস্থিত ছিলেন। এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশের পক্ষে ন্যাশনাল ডিরেক্টর ডা. মো. এনামুল হক, ফান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের ডেপুটি ডিরেক্টর রাসেল মিয়া এবং করপোরেট ফান্ডরেইজিং অফিসার আরমান কবির মাহিদ অংশগ্রহণ করেন।
এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ডা. মো. এনামুল হক বলেন, ব্যবহারিক দক্ষতা তরুণদের ভবিষ্যতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। তিনি আরও বলেন, কমার্শিয়াল ব্যাংক অব সিলনের সহায়তায় অংশগ্রহণকারীরা শুধু ডিজিটাল মার্কেটিং বিষয়ে জ্ঞান অর্জন করবেন না, বরং কর্মসংস্থান বা উদ্যোক্তা হওয়ার সুস্পষ্ট পথও খুঁজে পাবেন। তরুণদের স্বনির্ভরতায় বিনিয়োগকারী এই অংশীদারত্বের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি বাংলাদেশ অপারেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা তিভাঙ্কা দামুনুপোলা বলেন, প্রাসঙ্গিক দক্ষতা অর্জনের সুযোগ তরুণদের সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে প্রসারিত করতে পারে। ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার বহুমুখী সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই কোর্সে সহায়তার মাধ্যমে তারা তরুণদের সম্ভাবনায় সরাসরি বিনিয়োগ করছেন এবং ভবিষ্যতে তাদের টেকসই কর্মজীবন ও ব্যবসা গড়ে তুলতে দেখার প্রত্যাশা করছেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল…
ভোলার চরফ্যাশনে ইমামতির পাশাপাশি গত তিন দশক ধরে সড়কের পাশে হাজার হাজার গাছ লাগিয়ে চলেছেন…
বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের অনাপত্তি সনদ বাতিলের চিঠির পর ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে।…
সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে…
আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পর আটটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। নিরাপত্তা সূত্রের…
বাংলাদেশ পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।…
This website uses cookies.