Header Premium (728×90)

রাজধানীতে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী

গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের আধুনিক প্রযুক্তি, মেশিনারি, ইয়ার্ন, ফেব্রিকস, অ্যাকসেসরিজ, ডাইস্টাফ ও কেমিক্যালস প্রদর্শনের লক্ষ্যে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬’ শুরু হয়েছে। বুধবার রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এই প্রদর্শনী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল) ইউএসএ-এর আয়োজনে এবারের প্রদর্শনীতে তিনটি বড় আয়োজন যুক্ত রয়েছে, যার মধ্যে রয়েছে ২৫তম টেক্সটেক বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো, ২৬তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৬—সামার এডিশন এবং ৫৩তম ডাই+কেম বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া গেস্ট অব অনার ছিলেন বস্ত্র অধিদপ্তরের সচিব ও মহাপরিচালক ড. মো. আবদুস সবুর। বিশেষ অতিথি হিসেবে শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুলতানা ইয়াসমীন এবং বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসাইন উপস্থিত ছিলেন। শিল্প খাতের প্রতিনিধিদের মধ্যে বিজিএমইএর ভারপ্রাপ্ত সেক্রেটারি মেজর মো. সাইফুল ইসলাম (অব.) এবং বিকেএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমল পোদ্দার এ সময় উপস্থিত ছিলেন।

মেহেরুন এন. ইসলাম উদ্বোধনী বক্তব্যে বলেন, ২৪ বছরের ধারাবাহিকতায় এবার ২৫তম বারের মতো এই সিরিজ অনুষ্ঠিত হচ্ছে। এটি বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের জন্য একটি বড় বিজনেস-টু-বিজনেস প্ল্যাটফর্ম। তিনি আরও জানান, দেশি-বিদেশি ক্রেতা ও সরবরাহকারীদের একই ছাদের নিচে নিয়ে আসার ফলে ব্যবসায়ীদের সময়, শ্রম ও অর্থ সাশ্রয় হবে এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন, গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পে বাংলাদেশের দীর্ঘ ঐতিহ্যকে সমুন্নত রাখা, বৈদেশিক মুদ্রা অর্জন, অর্থনৈতিক সমৃদ্ধি এবং বাংলাদেশকে একটি বিজনেস হাব হিসেবে প্রতিষ্ঠায় এসব প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বিদেশি ক্রেতা ও বিক্রেতাদের বাংলাদেশ সফরের মাধ্যমে পর্যটন ও মাইস শিল্পেরও সম্প্রসারণ ঘটবে।

এবারের প্রদর্শনীতে ৩৭টি দেশের প্রায় ১ হাজার ৪৭৫টির বেশি কোম্পানি ২ হাজার ২৪৫টিরও বেশি বুথে তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে। আয়োজকদের প্রত্যাশা, এতে ১৬ হাজারের বেশি ব্যবসায়িক দর্শনার্থীর সমাগম ঘটবে। প্রদর্শনীতে আধুনিক পোশাক প্রযুক্তি, অটোমেশন, স্মার্ট মেটেরিয়ালস এবং পরিবেশবান্ধব ডাইস্টাফ ও কেমিক্যালসের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া হল বি-তে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন জোন’ নামে একটি বিশেষ সংযোজন রাখা হয়েছে, যেখানে এআই, ইআরপি, স্মার্ট ফ্যাক্টরি ও ইন্ডাস্ট্রি ৪.০ প্রযুক্তির প্রদর্শনী চলছে।

প্রদর্শনীর পাশাপাশি চার দিনে পাঁচটি সেমিনার অনুষ্ঠিত হচ্ছে, যেখানে টেক্সটাইল ও পোশাকশিল্পের উদ্ভাবন, বর্জ্যপানি ব্যবস্থাপনা, বাণিজ্য ও লজিস্টিকস এবং এআইয়ের যুগে দক্ষ জনশক্তি উন্নয়নের মতো বিষয়গুলো নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করছেন। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নিউ ইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো উদ্ধারে…

5 minutes ago

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান তার শর্তগুলো মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা…

10 minutes ago

জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ও বাড়তি চাপ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে চাল, আটা, ময়দা ও ডিমসহ নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের ওপর…

18 minutes ago

লোক দেখানো ইবাদত থেকে বাঁচার উপায় ও করণীয়

ইসলামে ইবাদতের একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। রিয়া বা লোক দেখানো ইবাদত থেকে বাঁচতে নিয়তের…

44 minutes ago

জমি ছাড়ার নোটিশে দিশেহারা নাটোরের দিনমজুরের কলেজপড়ুয়া তিন মেয়ে

নাটোরের গুরুদাসপুরে অন্যের জমিতে ১২ বছর ধরে বসবাস করা এক দিনমজুরের পরিবারকে তিন মাসের মধ্যে…

48 minutes ago

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সাবেক…

1 hour ago

This website uses cookies.