
দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে বলে বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমে যাওয়ার কারণে দেশের বাজারেও এর দাম সমন্বয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সমন্বয় অনুযায়ী, আজ থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা, যা আগে ছিল ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।
দাম কমার তালিকায় রয়েছে অন্য মানের সোনাও। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৫ হাজার কোটি টাকা থেকে কমে দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা, যা আগে ছিল ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।
সোনার দাম ভরিতে ৪৩৭৪ টাকা কমেছে। বুধবার স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে। সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২