
জাপান থেকে ‘Used Spare Parts’ বা ব্যবহৃত যন্ত্রাংশ আমদানির ঘোষণা দিয়ে আনা একটি কনটেইনারের ভেতর থেকে তিনটি বিলাসবহুল গাড়ির বিভিন্ন অংশ উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে শনাক্ত হওয়া ওই চালানে Lexus LX 600, Lexus SC 430 এবং BMW M5 মডেলের গাড়ির বিভিন্ন অংশ পাওয়া গেছে। এছাড়া একই কনটেইনারে Honda B18C Type R Engine, Front Half/Half-cut এবং টায়ারসহ বিপুল পরিমাণ যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, চালানটি বন্দরে পৌঁছানোর পর প্রায় এক মাস কোনো বিল অব এন্ট্রি দাখিল করা হয়নি। পরবর্তী সময়ে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে অবৈধভাবে গাড়িগুলো খালাসের চেষ্টা করা হচ্ছিল, যা কাস্টমস গোয়েন্দাদের অভিযানে প্রতিহত করা হয়। উদ্ধার করা গাড়ির অংশগুলো পূর্ণাঙ্গ গাড়ির ‘Essential Character’ বা মৌলিক বৈশিষ্ট্য বহন করে কি না, তা বর্তমানে বিস্তারিতভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দ করা এই চালানের আনুমানিক বাজারমূল্য ৯ কোটি ৫০ লাখ থেকে ১২ কোটি টাকা হতে পারে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে আমদানি মূল্য, অর্থ পরিশোধের তথ্য, বাণিজ্যিক দলিল ও লেনদেনের ধরন যাচাই করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাশাপাশি, এই আমদানির পেছনে কোনো মানি লন্ডারিংয়ের সংশ্লিষ্টতা রয়েছে কি না এবং নিলামের মাধ্যমে খালাসের কৌশলের সাথে কারা জড়িত, তা নিয়েও তদন্ত চলছে।
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৩৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৪৩
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২