সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তুত করা নতুন পে-স্কেলের খসড়া আজ সোমবার (৩১ আগস্ট) বিকেলে মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হতে পারে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিকেল সাড়ে ৫টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে খসড়াটি অনুমোদনের পরই প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে, যা সম্পন্ন করতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে।
নতুন এই বেতন কাঠামোর মূল বেতন চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে চূড়ান্ত খসড়ায় মূল বেতন প্রদানের পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, ১ জুলাই থেকেই নতুন মূল বেতন কার্যকর হলেও তা একবারে না দিয়ে ভেঙে ভেঙে দেওয়া হবে। অবশ্য এই পে-স্কেল কখন ও কীভাবে বাস্তবায়ন করা হবে, তা চূড়ান্তভাবে মন্ত্রিসভার সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।
প্রস্তাবিত নতুন কাঠামোতে দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য শতভাগ বেতন বাড়ানোর সুপারিশ রয়েছে। এর আগে সচিব কমিটি দুই অর্থবছরে নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রস্তাব করেছিল, তবে চূড়ান্ত খসড়ায় সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে।
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
শহরের যান্ত্রিকতা ও দূষণ যখন মানুষের জীবনকে জটিল করে তুলছে, তখন গ্রামের নির্মল পরিবেশ, সামাজিক…
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস…
নিউ ইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো উদ্ধারে…
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান তার শর্তগুলো মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা…
This website uses cookies.