
বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো হিসেবে নতুন ভূমিকায় যাচ্ছেন। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি এই পদে দায়িত্ব গ্রহণ করবেন। এর আগে তিনি দীর্ঘ সাড়ে ৯ বছর ধরে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
সিপিডির ৬৮তম বোর্ড সভায় ড. ফাহমিদা খাতুনকে সম্মাননীয় ফেলো হিসেবে নিয়োগের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। ২০০৩ সাল থেকে সিপিডির সঙ্গে যুক্ত থাকা ড. ফাহমিদা ২০১৭ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী পরিচালকের পদ গ্রহণ করেন এবং চলতি বছরের আগস্ট পর্যন্ত এই দায়িত্ব পালন করেন।
সিপিডি জানিয়েছে, তাঁর নেতৃত্বে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্বকালে সিপিডির গবেষণা কর্মসূচির পরিধি, বৈচিত্র্য এবং মান উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। তাঁর সময়ে অর্থায়নপ্রাপ্ত প্রকল্প ও কর্মসূচির সংখ্যা বাড়ার পাশাপাশি অর্থায়নকারী সংস্থা ও উন্নয়ন সহযোগীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
ড. ফাহমিদা খাতুনের নেতৃত্বে সম্পদ আহরণ, আর্থিক ব্যবস্থাপনা ও কৌশলগত পরিকল্পনার মাধ্যমে সিপিডির উন্নয়ন তহবিল প্রায় ৫৯০ শতাংশ এবং বার্ষিক আয় প্রায় ১৭১ শতাংশ বেড়েছে। এছাড়াও, তাঁর সময়ে সিপিডির ভৌত ও প্রযুক্তিগত অবকাঠামোর উন্নয়ন, কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, গবেষণা সক্ষমতা সম্প্রসারণ, প্রকাশনার মানোন্নয়ন, ডিজিটাল রূপান্তর এবং প্রাতিষ্ঠানিক সুশাসন জোরদারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। সিপিডি আরও উল্লেখ করেছে যে, তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ অগ্রযাত্রার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২