
বিশ্ববাজারে দরবৃদ্ধির ধারাবাহিকতায় দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের এখন থেকে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা ব্যয় করতে হবে।
গত ২২ আগস্ট সকালে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মূল্য সমন্বয়ের এই সিদ্ধান্ত জানানো হয়, যা ওই দিন সকাল ১০টা থেকেই সারাদেশে কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণ বা তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অলঙ্কারের এই নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকায় বিক্রি হবে। জুয়েলার্স সমিতি জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দাম বলবৎ থাকবে।
তবে গহনার ডিজাইনভেদে নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে এবং বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত কোনো ভ্যাট আদায় করা যাবে না বলে জানিয়েছে সংস্থাটি। উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১০৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৫৪ বার বাড়ানো হয়েছে, ৫১ বার কমানো হয়েছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২