আন্তর্জাতিক বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদের হার কিছুটা কমে আসায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (১৯ আগস্ট) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি ট্রয় আউন্স ৪ হাজার ৩৫৬.৫৫ ডলারে পৌঁছেছে। এর আগের দিন অর্থাৎ মঙ্গলবার স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ কমেছিল।
ডলারের বিনিময় হার প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব করলে, বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় প্রায় ৫ লাখ ৩১ হাজার ৫০০ টাকা। সে হিসেবে প্রতি গ্রাম স্বর্ণের দাম প্রায় ১৭ হাজার ১০০ টাকা। অর্থাৎ, আন্তর্জাতিক বাজারের বর্তমান দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৯৯ হাজার ৪০০ টাকা বা প্রায় ২ লাখ টাকা।
বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমে আসা স্বর্ণের বাজারের জন্য একটি ইতিবাচক দিক। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি নিয়েও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ কাজ করছে। ফেডের ফেডারেল ওপেন মার্কেট কমিটির জুলাইয়ের বৈঠকের কার্যবিবরণী বুধবার প্রকাশ হওয়ার কথা রয়েছে, যা থেকে সুদের হার নিয়ে কর্মকর্তাদের আলোচনার বিষয়ে ধারণা পাওয়া যাবে। সাধারণত সুদের হার কমলে স্বর্ণ ধরে রাখার সুযোগ-খরচ কমে যায়, ফলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ বেড়ে যায় এবং দাম বৃদ্ধি পায়।
বাজার গবেষণা প্রতিষ্ঠান এফএক্সটিএমের গবেষণা বিভাগের প্রধান লুকমান ওতুনুগা জানিয়েছেন, স্বর্ণের দাম যদি ৪ হাজার ৩৯০ ডলারের ওপরে স্থায়ীভাবে অবস্থান করতে পারে, তবে তা ৪ হাজার ৫০৫ ডলারের দিকে এগিয়ে যেতে পারে।
এদিকে স্বর্ণের বাজারে ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাবও স্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না এবং হরমুজ প্রণালি খোলা রয়েছে। তবে ইরান এর বিপরীত দাবি করে বলছে, এই গুরুত্বপূর্ণ জলপথটি এখনো জাহাজ চলাচলের জন্য বন্ধ। যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার ফলে তেলের দাম টানা চতুর্থ দিনের মতো বেড়েছে, যা স্বর্ণ ও তেলের বাজারে সামগ্রিক অনিশ্চয়তা বাড়িয়ে তুলেছে।
বগুড়ার সারিয়াকান্দিতে সরকারি আশ্রয়ণ প্রকল্পের দুই হাজারের বেশি ঘর বাসিন্দাদের অভাবে পরিত্যক্ত হয়ে পড়েছে। নানা…
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫৮৩ জন শ্রমিক ও…
রোমার অলিম্পিক স্টেডিয়ামে ৮২ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ শেষ সাত মিনিটে…
নোয়াখালীর সদর উপজেলায় চোর সন্দেহে মো. কবির হোসেন নামের এক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে…
বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতের তরুণদের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছেন…
সৌদি আরবে হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০০টি ফ্লাইট বাতিল…
This website uses cookies.