
দৈনন্দিন ছোটখাটো জরুরি খরচ, যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি কিংবা মোবাইল ফোনের বিল পরিশোধের সুবিধার্থে একটি নতুন ডিজিটাল ঋণ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই প্রস্তাবিত ব্যবস্থায় একজন গ্রাহক সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের খসড়া নীতিমালা অনুযায়ী, এই ঋণের বিপরীতে কোনো ধরনের সুদ আরোপ করা হবে না। তবে ব্যাংকগুলো ঋণের পরিমাণের ওপর ভিত্তি করে একটি নির্দিষ্ট হারে সেবামূল্য বা সার্ভিস চার্জ গ্রহণ করতে পারবে। এই ঋণ গ্রহণের ৩০ দিনের মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে।
প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী সেবামূল্যের হার নির্ধারণ করা হয়েছে এভাবে: ৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণে সর্বোচ্চ ৫ টাকা, ২৫১ থেকে ৫০০ টাকা পর্যন্ত ১০ টাকা, ৫০১ থেকে ১ হাজার টাকা পর্যন্ত ১৫ টাকা এবং ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ ২৫ টাকা সেবামূল্য নেওয়া যাবে। এছাড়া ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ টাকা এবং ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ঋণে সর্বোচ্চ ৫০ টাকা সেবামূল্য ধার্য করা হয়েছে। এর বাইরে কোনো বাড়তি চার্জ বা সুদ আরোপের সুযোগ থাকবে না।
এই ডিজিটাল ঋণ পাওয়ার প্রক্রিয়াটি হবে সম্পূর্ণ ঝামেলামুক্ত। গ্রাহককে ঋণের আবেদনের জন্য ব্যাংকের শাখায় সশরীরে উপস্থিত হয়ে কোনো কাগজপত্র জমা দিতে হবে না। মোবাইল ব্যাংকিং বা ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ব্যবহার করেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সনাতন পদ্ধতির কাগজের স্বাক্ষরের পরিবর্তে বায়োমেট্রিক পরিচয় যাচাই এবং ডিজিটাল সম্মতির মাধ্যমে ঋণ অনুমোদনের ব্যবস্থা থাকবে। পরিচয় নিশ্চিত হওয়ার পর ডিজিটাল পদ্ধতিতেই ঋণের আবেদন, অনুমোদন, অর্থ ছাড় এবং পরিশোধ সম্পন্ন হবে।
বর্তমানে এই সুবিধাটি চালু হয়নি। বাংলাদেশ ব্যাংক এই খসড়া নীতিমালার ওপর জনসাধারণ ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ করছে। সব ধরনের মতামত ও পরামর্শ পর্যালোচনার পরেই চূড়ান্ত নীতিমালা জারি করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২