

গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। এই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় ৪ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিনই সূচকের উত্থান হয়েছে, যার ফলে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।
সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫ হাজার ১৩৩ কোটি টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধনের পরিমাণ ছিল ৭ লাখ ১ হাজার ২৭০ কোটি টাকা। অর্থাৎ, এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৯৬৩ কোটি টাকা।
বাজারের সার্বিক সূচকের চিত্রও ছিল ইতিবাচক। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯১ দশমিক ২৮ পয়েন্ট বা ১ দশমিক ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ডিএসই শরিয়াহ সূচক ১২ দশমিক ১৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৪ দশমিক ৫০ পয়েন্ট বেড়েছে।
গত সপ্তাহে ডিএসইতে মোট ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত ছিল ৮৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। তবে লেনদেনের গতি কিছুটা কমেছে। গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ৫৯ কোটি ৯২ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৩ কোটি ৩৪ লাখ টাকা কম। সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে ছিল ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের শেয়ার, এরপর যথাক্রমে রয়েছে আইটি কনসালটেন্টস ও সামিট অ্যালায়েন্স পোর্ট।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২