Header Premium (728×90)

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ গ্রামীণফোনের দ্বৈত সাফল্য

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। কোম্পানিটি ‘মোস্ট সাস্টেইনেবল টেলিকমিউনিকেশন কোম্পানি অব দি ইয়ার’ এবং ‘মোস্ট সাস্টেইনেবল এনার্জি ইনিশিয়েটিভ অব দি ইয়ার’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। টেকসই ব্যবসায়িক অনুশীলন এবং দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে এই দ্বৈত সম্মাননা প্রদান করা হয়।

নেটওয়ার্ক অপারেশনে জ্বালানি সাশ্রয়ী পদক্ষেপ বাস্তবায়ন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি এই অ্যাওয়ার্ড লাভ করে। গ্রামীণফোনের ব্যবসায়িক কর্মপদ্ধতিতে পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি) সংক্রান্ত মূলনীতির প্রতিফলনই এই অর্জনের মূল ভিত্তি। অপারেটরটি জলবায়ু সচেতন পদক্ষেপ, ডিজিটাল অন্তর্ভুক্তিকরণ, দায়িত্বশীল ব্যবসা পরিচালনা এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে বাংলাদেশের টেকসই উন্নয়নে নিরবচ্ছিন্ন অবদান রেখে চলেছে।

পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহারে বর্তমানে বিশেষ গুরুত্ব দিচ্ছে গ্রামীণফোন। ২০১৯ সালকে ভিত্তি বছর ধরে ২০৩০ সালের মধ্যে কার্বন নির্গমন ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

এই অর্জন সম্পর্কে গ্রামীণফোনের হেড অব এনভায়রনমেন্ট, সোশ্যাল ও গভর্ন্যান্স (ইএসজি) ফারহানা ইসলাম বলেন, “আমাদের কার্যক্রম পরিচালনা, উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করার ক্ষেত্রে টেকসই অগ্রযাত্রার প্রতি গ্রামীণফোনের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করল এই স্বীকৃতি। ‘মোস্ট সাস্টেইনেবল এনার্জি ইনিশিয়েটিভ অব দি ইয়ার’ অ্যাওয়ার্ডটি পেয়ে আমরা আনন্দিত, যা জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার প্রচেষ্টাকে প্রতিফলিত করে। মানুষ, সমাজ ও পৃথিবীর জন্য একটি নিরাপদ ও স্মার্ট ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারদের সাথে নিয়ে আমরা টেকসই উন্নয়নের এই ধারা অব্যাহত রাখব।”

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

নন্দিপাড়ায় ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, পরিকল্পিত হত্যাচেষ্টার অভিযোগ

রাজধানীর খিলগাঁওয়ের নন্দিপাড়ায় রক্তাক্ত অবস্থায় এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, ডেকে নিয়ে পরিকল্পিতভাবে…

2 minutes ago

আগস্টের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন না এলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

চলতি আগস্ট মাসের মধ্যে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ না হলে সারা দেশের সরকারি…

3 minutes ago

একরামুল হক হত্যায় বদির নিখুঁত পরিকল্পনা ছিল: ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর

টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হককে কথিত বন্দুকযুদ্ধে হত্যার পেছনে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির…

15 minutes ago

বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থায় প্রশিক্ষিত শিক্ষকদের ভূমিকা অপরিহার্য: ইউজিসি সদস্য

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ক্রমবর্ধমান বৈশ্বিক প্রতিযোগিতার সঙ্গে তাল মেলাতে…

20 minutes ago

পরীক্ষা ব্যবস্থা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা দিলেন মোদি

ভারতের পরীক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বে একটি…

30 minutes ago

সাতক্ষীরায় তিন সরকারি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার তিনটি সরকারি হাসপাতালে আকস্মিক পরিদর্শন শেষে দুই চিকিৎসকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন…

32 minutes ago

This website uses cookies.