Header Premium (728×90)

রাজধানীর কাঁচাবাজারে নিত্যপণ্যের দামে উত্তাপ, দিশেহারা ক্রেতারা

রাজধানীর কাঁচাবাজারে নিত্যপণ্যের লাগামহীন দামে চরম অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে সবজি ও মাছের বাড়তি মূল্যের কারণে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মধ্য ও নিম্নবিত্ত ক্রেতারা। রামপুরা, খিলগাঁও, তালতলা ও মালিবাগসহ বিভিন্ন বাজারে সপ্তাহের ব্যবধানে অধিকাংশ পণ্যের দাম কেজিতে ২০ থেকে ২০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে নির্দিষ্ট আয়ের মানুষ চাহিদা অনুযায়ী পণ্য কিনতে গিয়ে চরম বিপাকে পড়ছেন।

সবচেয়ে বেশি উত্তাপ দেখা দিয়েছে কাঁচামরিচের দামে। তালতলা বাজারে বিক্রেতা রাকিব হোসেন জানান, বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে, যা দুদিন আগেও ২০০ টাকা ছিল। অথচ বন্যা ও বৃষ্টির আগে এর দাম ছিল ১০০ থেকে ১২০ টাকা। ক্রেতা জহুরুল ইসলাম জানান, আগে যে টাকায় ২৫০ গ্রাম মরিচ পাওয়া যেত, এখন সেই টাকায় মাত্র ৭০-১০০ গ্রাম মরিচ মিলছে। বাজারের বাইরে ভ্যানেও প্রতি পোয়া মরিচের দাম ৭০ টাকা চাওয়া হচ্ছে।

সবজির বাজারেও স্বস্তি নেই। পেঁপে ৪০ টাকা ও পটল ৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও অন্য সব সবজি ৮০ টাকার উপরে। রামপুরা বাজারে বেগুন ১০০ থেকে ১৫০ টাকা, ঝিঙ্গা ও চিচিঙ্গা ৮০ থেকে ১০০ টাকা, করলা ১২০ টাকা এবং শসা ও গাজর ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে, বৃষ্টির কারণে পেঁয়াজের দামও এক লাফে ২৫ টাকা বেড়েছে। কয়েকদিন আগে ৩৫-৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন ৬০ টাকায় ঠেকেছে। পাইকারি পর্যায়ে প্রতি পাল্লা (৫ কেজি) পেঁয়াজ ২৬০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ২০০ থেকে ২২০ টাকা। বিক্রেতাদের দাবি, পাবনা, ফরিদপুর ও কুষ্টিয়া থেকে আসা পেঁয়াজের মোকামেই দাম বেশি হওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।

ডিম ও মুরগির বাজারেও অস্থিরতা রয়েছে। ফার্মের মুরগির ডিমের ডজন এখন ১৪০ টাকা, যা দুই সপ্তাহ আগে ছিল ১২০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৯০ থেকে ২১০ টাকা এবং সোনালি মুরগি ৩৫০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও সরবরাহ সংকটের দোহাই দিয়ে দাম বাড়ানো হয়েছে। কিছুদিন আগেও যে রুই মাছ ৩৫০ থেকে ৩৮০ টাকায় পাওয়া যেত, তা এখন ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া ২৪০ থেকে ২৬০ টাকা এবং পাঙাশ ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেশি। চাষের চিংড়ির দামও ১০০ টাকা বেড়ে ১,০০০ থেকে ১,২০০ টাকায় দাঁড়িয়েছে। বাজারে ইলিশের সরবরাহ কম থাকায় প্রতি কেজি ইলিশের দাম ১,৬০০ থেকে ১,৮০০ টাকা পর্যন্ত হাঁকছেন বিক্রেতারা। বেসরকারি চাকরিজীবী আরিফ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, বৃষ্টির দোহাই দিয়ে মাছের দাম বাড়িয়ে সাধারণ মানুষের টিকে থাকা কঠিন করে তোলা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…

3 minutes ago

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…

11 minutes ago

বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…

14 minutes ago

সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…

16 minutes ago

আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…

37 minutes ago

বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার

রাজধানীর বারিধারায় ফুটপাতে বিশ্রামরত নির্মাণ শ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় কিশোর চালক আজান…

41 minutes ago

This website uses cookies.