Header Premium (728×90)

২০২৬ বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে

বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচের টিকিটের দাম এবার ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ফিফা প্রাথমিকভাবে যে দাম নির্ধারণ করেছিল, বর্তমানে টিকিটের বাজারমূল্য তার চেয়ে অনেক বেশি। আগামী রোববার রাতে নিউইয়র্কে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফাইনাল ম্যাচ ঘিরে টিকিটের আকাশচুম্বী দাম নিয়ে চলছে আলোচনা।

যুক্তরাষ্ট্রের টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী, ফাইনাল ম্যাচের টিকিটের গড় ক্রয়মূল্য দাঁড়িয়েছে ১১ হাজার ৩২৭ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ টাকা। যুক্তরাষ্ট্রে আয়োজিত যেকোনো ক্রীড়া অনুষ্ঠানের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ টিকিটের দাম। বর্তমানে ফাইনাল খেলা দেখার জন্য সবচেয়ে সস্তা টিকিটের দাম ৬ হাজার ৯৪৩ ডলার। সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারানোর আগে এই দাম ছিল প্রায় ৭ হাজার ২০০ ডলার, তবে ফাইনাল নিশ্চিত হওয়ার পর তা কিছুটা কমেছে।

এখন পর্যন্ত ফাইনালের সবচেয়ে দামি টিকিটের দাম ২৮ হাজার ৪৭৯ ডলার বা প্রায় ৩৫ লাখ টাকা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ১১৫এ সেকশনের দুটি আসনের টিকিট এই দামে বিক্রি হয়েছে। টিকপিকের হিসাবে, মার্কিন ক্রীড়া ইতিহাসে গড় টিকিটমূল্যের দিক থেকে বিশ্বকাপ ফাইনাল এখন শীর্ষে। এর পরের অবস্থানে রয়েছে সুপার বোল এলভিআইআইআই (২০২৪), সুপার বোল এলভি (২০২১), সুপার বোল এলআইভি (২০২০) এবং ২০২৬ এনবিএ ফাইনালের তৃতীয় ম্যাচ।

এদিকে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠেয় তৃতীয় স্থান নির্ধারণী খেলার সবচেয়ে কম দামের টিকিটের মূল্য প্রায় ৯০০ ডলার। সেমিফাইনালে ইংল্যান্ড আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ার পর এই ম্যাচের টিকিটের দাম প্রায় ৩০০ ডলার কমে যায়। সিটপিকের তথ্যানুসারে, সামগ্রিকভাবে ২০২৬ বিশ্বকাপ ফিফার ৯৬ বছরের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল আসর। টুর্নামেন্ট শুরুর সময় টিকিটের গড় মূল্য ছিল ১ হাজার ৬২২ ডলার, যা সেমিফাইনালে ৪ হাজার ১৬২ ডলারে গিয়ে ঠেকে। তবে সব ম্যাচের দাম ঊর্ধ্বমুখী ছিল না; যেমন স্পেন ও বেলজিয়ামের কোয়ার্টার ফাইনালের আগে যুক্তরাষ্ট্র ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল বিদায় নেওয়ায় ওই ম্যাচের টিকিটের দাম প্রায় ৬০ শতাংশ কমে গিয়েছিল।

প্রথম দফায় টিকিট বিক্রির সময় ফিফা ফাইনালের টিকিটের দাম সর্বোচ্চ ১০ হাজার ৯৯০ ডলার রেখেছিল। তবে ফিফার টিকিট বিক্রয় পদ্ধতি এবং ডায়নামিক প্রাইসিং বা পরিবর্তনশীল মূল্যপদ্ধতি নিয়ে দর্শকদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেক সমর্থক মনে করছেন, এবারের বিশ্বকাপ মূলত ধনীদের টুর্নামেন্টে পরিণত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপের টিকিট বিক্রির কৌশল তারা পর্যালোচনা করবে।

অর্থাৎ দুটি টিকিটের মোট মূল্য ৫৬ হাজার ৯৫৮ ডলার।.টিকপিকের হিসাবে, যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে গড় টিকিটমূল্যের দিক থেকে সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়ার তালিকায় এখন সবার শীর্ষে বিশ্বকাপ ফাইনাল।

এরপর রয়েছে—সুপার বোল এলভিআইআইআই (২০২৪): ৯ হাজার ৪১১ ডলার, সুপার বোল এলভি (২০২১): ৭ হাজার ৩১৩ ডলার, সুপার বোল এলআইভি (২০২০): ৬ হাজার ৫৪৬ ডলার, ২০২৬ এনবিএ ফাইনালের তৃতীয় ম্যাচ (নিউইয়র্ক নিকস বনাম সান আন্তোনিও স্পার্স): ৬ হাজার ৩০৮ ডলার।এদিকে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠেয় তৃতীয় স্থান নির্ধারণী খেলার সবচেয়ে কম দামের টিকিটের মূল্য প্রায় ৯০০ ডলার।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

দেশে ফিরলে গ্রেপ্তার করা হবে শেখ হাসিনাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা…

24 seconds ago

পাবনায় বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে প্রাণ গেল তিনজনের

পাবনা সদর উপজেলার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার…

17 minutes ago

সেনাপ্রধানের সঙ্গে নৌবাহিনী প্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ

দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। এ উপলক্ষে বৃহস্পতিবার তিনি…

33 minutes ago

সৌদি আরবে খেজুর কারখানায় মেশিনে কাটা পড়ে কুমিল্লার যুবকের মৃত্যু

সৌদি আরবের আল-কাসিম অঞ্চলে খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানায় মেশিনে কাটা পড়ে কুমিল্লার প্রবাসী মো. নাদিম হোসেনের…

1 hour ago

২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে যা জানালেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন

আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে পরাজয়ের পর ২০৩০ বিশ্বকাপে নিজের অংশগ্রহণ নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান…

1 hour ago

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশু মারা গেছে। একই সময়ে ১…

2 hours ago

This website uses cookies.