
এশিয়ার তরুণ, গতিশীল এবং দূরদর্শী করপোরেট প্রধানদের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা 'এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬' পেয়েছেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের সিইও মো. নুরুল আফসার। এশীয় অঞ্চলের অর্থনীতি, ব্যবসা এবং উদ্ভাবনী খাতে বিশেষ অবদান রাখা ৫০ জন সিইওকে এই সম্মাননা দেওয়া হয়। সম্প্রতি কম্বোডিয়ার নমপেনের শাংরি-লা হোটেলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে ২৮টি দেশের প্রায় ২৮০ জনেরও বেশি উচ্চপদস্থ সিইও ও করপোরেট লিডার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কম্বোডিয়ার শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন মন্ত্রী হেম ভান্দি। উদ্যোক্তা, ব্যবসায়ী ও ৫০ বছরের কম বয়সী সিইওদের নেতৃত্ব, ব্যবসায়িক ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং টেকসই উন্নয়নের সক্ষমতাকে বিশ্বমঞ্চে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
৩৩ বছরেরও বেশি কর্মময় জীবনে মো. নুরুল আফসার উদ্ভাবনী কর্মকাণ্ড এবং যথাযথ অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের ইলেকট্রনিক্স খাত ও ইলেক্ট্রো মার্ট গ্রুপকে সমৃদ্ধ করেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে কোম্পানিটি ইলেকট্রনিক্স শিল্পে বিশেষ উচ্চতায় পৌঁছেছে। এছাড়া নতুন মার্কেটিং কৌশল, পণ্যের বৈচিত্র্য আনা, নিয়মিত মার্কেট রিসার্চ ও প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং বিশ্বের শীর্ষস্থানীয় কনকা ও গ্রী ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের কারখানা স্থাপন ও বাজার সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রতিষ্ঠানের কর্মক্ষেত্রে টেকসই উন্নয়ন ও উৎকর্ষ অর্জনের সংস্কৃতি তৈরিতেও তিনি সচেষ্ট ছিলেন।
নুরুল আফসারের এই অর্জনে ইলেক্ট্রো মার্ট গ্রুপের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। গ্রুপের চেয়ারম্যান জানান, তাঁর উদ্ভাবনী ও দূরদর্শী নেতৃত্ব কোম্পানিকে অনেক দূর এগিয়ে নিয়েছে এবং উৎকর্ষ অর্জনের সংস্কৃতি গড়তে সহায়ক ভূমিকা রেখেছে। এই স্বীকৃতি তাঁর শিল্পের প্রতি অবিচল নিষ্ঠার প্রতিফলন বলে উল্লেখ করা হয়।
পুরস্কার পাওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় মো. নুরুল আফসার আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্বমঞ্চে এই স্বীকৃতি পেয়ে তিনি আনন্দিত ও সম্মানিত বোধ করছেন। এই পুরস্কার তাঁকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে এবং বাংলাদেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতকে এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্ট সবার সঙ্গে কাজ করে যাবেন।
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১৫: ২৪আপডেট : ১২ জুলাই ২০২৬, ১৫: ২৫
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২