দেশের শীর্ষস্থানীয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ তাদের সেবার পরিধি আরও বিস্তৃত করতে রাজধানীর মিরপুর-২ এ নতুন একটি আউটলেট চালু করেছে। গত বৃহস্পতিবার (৯ জুলাই) মিরপুর মডেল থানা রোডে প্রায় ৯,০০০ বর্গফুট আয়তনের এই নতুন আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই শাখাটি চালুর ফলে বর্তমানে দেশজুড়ে স্বপ্ন’র মোট আউটলেট সংখ্যা ৯৬১টিতে উন্নীত হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ অপারেশনস সাইফুল আলম রাসেল, রিজিওনাল হেড অফ অপারেশনস কারিন খান, জোনাল ম্যানেজার অফ অপারেশনস মো. ফয়সাল হক, এরিয়া সেলস ম্যানেজার মো. নূরনবী বেপারী এবং সিনিয়র আউটলেট অপারেশন ম্যানেজার মোহাম্মদ আবু সুফিয়ান।
নতুন এই শাখার উদ্বোধন প্রসঙ্গে সাইফুল আলম রাসেল বলেন, গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক, নির্ভরযোগ্য এবং মানসম্মত রিটেইল সেবা পৌঁছে দিতে স্বপ্ন সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। মিরপুর-২ এলাকার স্থানীয় বাসিন্দাদের উন্নত পণ্য ও সেবা প্রদানের লক্ষ্যেই এই নতুন আউটলেটটি খোলা হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে দেশের বিভিন্ন প্রান্তে নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের কেনাকাটার সর্বোত্তম অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।
নতুন এই আউটলেটে গ্রাহকরা গ্রোসারি পণ্য, তাজা ফলমূল ও সবজি, মাছ, মাংস, দুগ্ধজাত খাবার, বেকারি আইটেম, ব্যক্তিগত পরিচর্যার সামগ্রী এবং গৃহস্থালির যাবতীয় প্রয়োজনীয় পণ্য এক ছাদের নিচে পাবেন। আধুনিক স্টোর লেআউট, শীতাতপনিয়ন্ত্রিত পরিবেশ এবং দ্রুত ও গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে এখানে কেনাকাটার স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা পাওয়া যাবে।
আউটলেট উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পণ্যে বিশেষ মূল্যছাড় ও অফারের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া বছরজুড়ে বিভিন্ন উৎসব ও বিশেষ দিনগুলোতে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দিতে স্বপ্ন তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।
বাংলাদেশের জন্য প্রস্তাবিত ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনায় রাজস্ব আহরণ…
প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টানা এবং ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর অপরাধে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন…
শারদীয় দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু হয়েছে।…
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি আজ বেলা ১১টায় সরাসরি সম্প্রচার…
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর সাত মাস পর উপসাগরীয় অঞ্চলের জ্বালানি, বিদ্যুৎ, পানি ও…
রাজধানীর বাংলামটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা তিনটি ককটেল ছুড়েছে। এর মধ্যে…
This website uses cookies.