জামালপুরে চিহ্নিত চার টিকেট কালোবাজারি আটক
জামালপুর সদরে চিহ্নিত চার টিকেট কালোবাজারিকে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ট্রেনের ৩৩টি টিকেট। রেলওয়ে জংশন এলাকা থেকে আটকের পর তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
ওই চার টিকেট কালোবাজারি হলো পৌরসভার শাহপুর এলাকার মৃত আমির হোসেনের ছেলে ইয়াছিন (৩৫), মৃত আজিজুল হকের ছেলে জামাল (৩৬), মৃত ননী মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (৪৩) ও আরব আলীর ছেলে লিটন মিয়া (৪০)।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।
তিনি আরও জানান, সোমবার (৩০ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে জামালপুর রেলওয়ে জংশন এলাকায় সেলিমের চায়ের দোকানের সামনে অভিযান চালায় র্যাব। এ সময় বিভিন্ন ট্রেনের ৩৩টি টিকেট উদ্ধারসহ ওই চার কালোবাজারিকে আটক করা হয়। উদ্ধারকৃত টিকেটের দাম আট হাজার সাতশ আটাত্তর টাকা। এছাড়া তাদের কাছ থেকে সিমসহ একটি মোবাইল সেট ও নগদ তেরো হাজার টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন জানান, থানায় সোপর্দ করা চার টিকেট কালোবাজারির বিরুদ্ধে মামলা করেছে র্যাব। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…
This website uses cookies.