
রাজধানীর বাংলামোটরে ব্যক্তিগত বিরোধের জেরে সোহাগ (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদাবাজিকে কেন্দ্র করে বাংলামোটর এলাকায় সোহাগের সঙ্গে সাইমনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সাইমন ও তার সহযোগীরা সোহাগকে বেধড়ক মারধর করেন, এতে তিনি রক্তাক্ত জখম হন।
ঘটনাস্থল থেকে যাওয়ার সময় এলাকায় আতঙ্ক ছড়াতে সাইমন দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এ ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা সাইমনের ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে। খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত সোহাগকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পুলিশের ভাষ্যমতে, কথা কাটাকাটির একপর্যায়ে সাইমন সোহাগের মাথায় আঘাত করেন, যার ফলে তিনি রক্তাক্ত হন এবং পরে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যান।
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ২৩: ০৬আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ২৩: ২৭
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২