
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে আইডিয়াল কলেজের সামনে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এই সংঘর্ষের জেরে সায়েন্সল্যাব মোড়সংলগ্ন বিভিন্ন সড়কে যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে ঢাকা কলেজে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে গিয়ে অবস্থান নেন। এর কিছুক্ষণ পর দুপুর ১২টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীও সেখানে এসে যোগ দেন। একপর্যায়ে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সায়েন্সল্যাব মোড়ে দ্রুত বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সেখানে একটি জলকামানও প্রস্তুত রাখা হয়েছে। নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি থানা পুলিশের প্রায় ৬০ জন সদস্য সায়েন্সল্যাব এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব জানান, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। পরিস্থিতি যেন আর উত্তপ্ত না হতে পারে, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অঘটন এড়াতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, পুলিশ ইতিমধ্যে দুই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে। বর্তমানে শিক্ষার্থীরা নিজ নিজ কলেজের ভেতরে অবস্থান করছেন। বাইরে থেকে কেউ যেন একে অপরের দিকে ইট-পাটকেল বা ঢিল ছুড়তে না পারে, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা সায়েন্সল্যাব এলাকায় কড়া নজরদারি রাখছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২