
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০০: ৩০ (23 September 2026, 00:30)
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সুমন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু রবিউল (২২)। মঙ্গলবার রাতে ভাটারা নতুন বাজার সাঈদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত রবিউল জানান, তিনি ও সুমন রাতে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিলেন। তাদের মোটরসাইকেলটি সাঈদনগর এলাকায় পৌঁছালে একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে তারা দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নিহত সুমনের গ্রামের বাড়ি নোয়াখালী সদরের আজিজুল্লাপুর গ্রামে। তার বাবার নাম নুরুন্নবীর লিটন। সুমন বর্তমানে ভাটারা নতুন বাজার এলাকার একটি মেসে থাকতেন বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২