
রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাবেদ আহামেদ (৫১) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ধানমন্ডির ১০ নম্বর সড়কে আবেশ হোটেলের পেছনের সেতুর নিচে লাশটি ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানান।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) এস এম আব্দুল গফুর জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকৃত ব্যক্তির পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। জাবেদ একজন মার্কেটিং কনসালট্যান্ট ছিলেন। তার বাবার নাম সালাউদ্দিন আহামেদ। তিনি রাজধানীর বনানীর ১৩ নম্বর সড়কের ১২২ নম্বর বাসার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের ১ নম্বর সড়কের ৫৫৬/৬৭ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।
পুলিশের পক্ষ থেকে তার মোবাইল ফোন ব্যবহার করে স্ত্রী শাহানা জাবিন খানকে খবর দেওয়া হয় এবং তিনি ঘটনাস্থলে এসে স্বামীর লাশ শনাক্ত করেন। এসআই এস এম আব্দুল গফুর জানান, সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে অণ্ডকোষ অস্বাভাবিকভাবে ফুলে থাকার বিষয়টি লক্ষ্য করা গেছে। জাবেদের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, গত চার-পাঁচ মাস ধরে তিনি অসুস্থ ছিলেন, যার কারণেই এমন শারীরিক অবস্থা হয়েছিল।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্যমতে, জাবেদ দীর্ঘদিন বেকার ছিলেন এবং আর্থিক অভাব-অনটনের কারণে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিলেন। তবে এটি হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনাবশত পানিতে পড়ে মৃত্যুর ঘটনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৫৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৫৮
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২