রাজধানীর নিউমার্কেট এলাকায় চাঞ্চল্যকর শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলার দুই আসামিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সীতাকুণ্ডের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুজন হলেন মোহাম্মদপুরের বহিষ্কৃত যুবদল নেতা রিপন ওরফে রিপন মাস্টার এবং বাদল ওরফে কাইল্লা বাদল।
স্থানীয় সূত্র থেকে জানা গেছে, গ্রেফতার হওয়া কাইল্লা বাদল মোহাম্মদপুরের আরেক শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত চাঁদাবাজ পাপু ওরফে কিলার পাপ্পুর অন্যতম সহযোগী। সে দীর্ঘদিন ধরে পাপ্পুর হয়ে মোহাম্মদপুর তিন রাস্তা, বসিলা সড়ক ও ফুটপাতে চাঁদাবাজি নিয়ন্ত্রণসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। কাইল্লা বাদলকে এই অপরাধে মোহাম্মদপুরের ন্যাকেট শাকিল, ভান্ডারি ইমন, ভাইগ্না ইয়াসিন এবং আরমান-শাহরুখ গ্রুপ সহযোগিতা করত। ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়ে কাইল্লা বাদলের বিরুদ্ধে হত্যা, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের ওপর হামলা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
অন্যদিকে গ্রেফতার হওয়া অপর আসামি রিপন মাস্টার মোহাম্মদপুরের আরেক সন্ত্রাসী লাল্লুর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে আসছিলেন। সম্প্রতি বসিলা এলাকায় একাধিক ব্যবসায়ীকে মুঠোফোনে হুমকি দিয়ে চাঁদা দাবি করার অভিযোগে তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছিল।
হত্যাকাণ্ডের বিবরণ অনুযায়ী, গত ২৮ এপ্রিল রাত ৮টার দিকে নিউমার্কেটের পেছনের অংশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহ্ নেওয়াজ ছাত্রাবাসের সামনে টিটনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, মোটরসাইকেলে চড়ে আসা ক্যাপ ও মাস্ক পরা দুই দুর্বৃত্ত টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন ধাওয়া দিলেও তাদের ধরা সম্ভব হয়নি। পরে গুলিবিদ্ধ টিটনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।
টিটন হত্যাকাণ্ডের এই ঘটনায় তার বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে সন্দেহভাজন হিসেবে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান এবং রনি ওরফে ভাঙারি রনির নাম উল্লেখ করা হয়। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে যে, বসিলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে টিটনের সঙ্গে পিচ্চি হেলালের পূর্ববিরোধ চলছিল।
সাতক্ষীরা সদরের ধুলিহর-ব্রহ্মরাজপুর শ্রীশ্রী দুর্গাপূজা মণ্ডপে দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠি ও রেশমি সুতা ব্যবহার করে…
সৌদি আরবের বিরুদ্ধে চার দফা অভিযান চালানোর দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রিয়াদের…
রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল প্রশাসনের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ তুলে জনগণের প্রয়োজনে আবু…
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করা আইনগতভাবে যৌতুক হিসেবে গণ্য হবে না বলে পর্যবেক্ষণ…
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার খবর পাওয়া গেছে। বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে…
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে অজ্ঞাত বস্তু আঘাত করেছে। এর ফলে…
This website uses cookies.