
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত বুধবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী চালানো এই পৃথক অভিযানে ট্রাফিক নিয়ম ভাঙার অভিযোগে মোট ২ হাজার ২০৬টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আইন অমান্য করায় ৪৩৬টি গাড়ি ডাম্পিং এবং ৩০৬টি গাড়ি রেকার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযানের বিস্তারিত তথ্য জানানো হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবারের অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগে। সেখানে আইন লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ ৪৭১টি মামলা করা হয়। এর মধ্যে রয়েছে ৩৪টি বাস, ১৯টি ট্রাক, ৩৮টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজিচালিত অটোরিকশা এবং ২২৪টি মোটরসাইকেল।
একই দিনে ট্রাফিক-উত্তরা বিভাগেও বড় ধরনের অভিযান চালানো হয়। সেখানে ট্রাফিক নিয়ম অমান্য করায় মোট ৪৩২টি মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে রয়েছে ৩৮টি বাস, ১৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি এবং ১৭৮টি মোটরসাইকেল।
অন্যান্য বিভাগের মধ্যে ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০৪টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৩১১টি মামলা করা হয়েছে। এছাড়া ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৬৫টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬১টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪৩টি এবং ট্রাফিক-রমনা বিভাগে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১১৯টি মামলা দায়ের করা হয়।
ঢাকা মহানগরীর ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২