ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় একযোগে নিয়মিত অভিযান চালিয়ে ৪৭৬ জনকে গ্রেপ্তার করেছে। এই অভিযান চলাকালে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট থানাগুলোতে ৩9টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সবচেয়ে বেশি ১২২ জন আটক হয়েছেন। এছাড়া তেজগাঁওয়ে ৭০ জন, মতিঝিলে ৬৯ জন, ওয়ারীতে ৬২ জন, গুলশানে ৪৮ জন, উত্তরা বিভাগে ৪৮ জন, লালবাগে ২৯ জন ও রমনা বিভাগে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে পুলিশ বিভিন্ন এলাকা থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে ৩৬ কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৯২ বোতল ফেনসিডিল, ১৪৩ পিস ইয়াবা এবং ১০ গ্রাম হেরোইন।
মাদক ছাড়াও অভিযানে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। একই সাথে সাতটি মোবাইল ফোন, একটি ইয়াবা সেবনের পাইপ, দুটি ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, ২০০টি ইলাস্টিক বেল্ট এবং নগদ ৮ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলে অবতরণের ১৪ বছর পূর্তি ও ৫০০০ সল অতিক্রমের পর কিউরিওসিটি রোভার এখন ভালে গ্রান্দে…
লালমনিরহাট জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে তিন গুণেরও বেশি বন্দি অবস্থান করছেন। ১৯০ জনের ধারণক্ষমতার এই…
ইরানের বেসামরিক বিমান পরিবহন খাতের ওপর বুধবার থেকে কার্যকর হয়েছে সর্বাত্মক মার্কিন নিষেধাজ্ঞা। এর ফলে…
সম্প্রতি পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনীটি হিন্দু পরিবারের মেয়েদের সম্পত্তি প্রাপ্তি এবং মা-বাবার শেষ…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কূটনীতিকরা তিন ঘণ্টার বিরল এক বৈঠকে…
ডিএসইর ১ কোটি ৪০ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা মওকুফের জন্য বিএসইসির দ্বারস্থ হয়েছে আর্থিক…
This website uses cookies.