Header Premium (728×90)

Categories: রাজধানী

গ্যারেজ মালিককে বাঁচাতে গিয়ে খুন এসআই আলতাফ: গ্রেপ্তার ৮

সাভারের আমিনবাজারে অটোরিকশা গ্যারেজের মালিককে প্রতিপক্ষের হামলা থেকে বাঁচাতে গিয়ে নিহত হয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন (৫৮)। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাব-১০ ও র‍্যাব-৪ পৃথক অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আট আসামিকে গ্রেপ্তার করেছে।

র‍্যাব সূত্রে জানা যায়, গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে আমিনবাজারের বরদেশী এলাকায় একটি প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে কয়েকজন যুবক অটোরিকশা গ্যারেজের মালিককে মারধর করছিল। সে সময় ঘটনাস্থলে উপস্থিত এসআই আলতাফ হোসেন ও তাঁর ছেলে এই হামলার প্রতিবাদ করলে হামলাকারীদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে আলতাফ হোসেন নিজের পুলিশ পরিচয় দিলে হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে তিনি ছেলেকে নিয়ে পাশের একটি পোশাক কারখানায় আশ্রয় নেন। কিন্তু হামলাকারীরা প্রায় ১৫ থেকে ২০ জন সহযোগীকে ডেকে এনে কারখানার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে আলতাফ হোসেন ও তাঁর ছেলেকে এলোপাতাড়ি মারধর করা হয়। একই সঙ্গে হামলাকারীরা কারখানায় ভাঙচুরও চালায়।

গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এসআই আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত আলতাফ হোসেনের স্ত্রী বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (৬ সেপ্টেম্বর) রাতে র‍্যাব-১০ মুন্সীগঞ্জ সদর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে মামলার চার আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— আলাউদ্দিন (২৬), আপন (৩০), জিহাদ (২০) ও ইমরান (২৬)। র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার হওয়া আপনের বিরুদ্ধে সাভার থানায় তিনটি মাদক মামলা রয়েছে।

একই রাতে র‍্যাব-৪-এর একটি দল আমিনবাজার এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মামলার আরও চার আসামিকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন— নূর মোহাম্মদ রুদ্র (২৪), মো. রাকিব মিয়া (২৮), ছাব্বির আহমেদ (২৪) ও মো. ওয়াসিম (৪০)।

গ্রেপ্তারকৃত আট আসামিকে সাভার মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র‍্যাব জানিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…

2 minutes ago

এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি

চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…

28 minutes ago

টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…

40 minutes ago

যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…

45 minutes ago

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে

পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…

1 hour ago

টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…

1 hour ago

This website uses cookies.