
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. বাবুল হোসেন (৪৫) নামে এক কারাবন্দি হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে চিকিৎসার জন্য ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসকরা বাবুল হোসেনকে পরীক্ষা-নিরীক্ষা করেন। এরপর সকাল ৯টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
নিহত বাবুল হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কারা সূত্রে জানা গেছে, বাবুল হোসেন একটি মাদক মামলায় কারাবন্দি ছিলেন। তার বাড়ি যশোরের কোতোয়ালি থানার মনোহরপুর গ্রামে এবং তার বাবার নাম মৃত আব্দুল মজিদ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২