Header Premium (728×90)

Categories: রাজধানী

এলডিসি উত্তরণে খাতভিত্তিক কর্মকৌশল ও তদারকি চাইলেন ব্যবসায়ীরা

এলডিসি থেকে টেকসই ও স্থিতিশীল উত্তরণের লক্ষ্যে এসএমই, কৃষি এবং ওষুধসহ বিভিন্ন শিল্পের জন্য খাতভিত্তিক সুনির্দিষ্ট কর্মকৌশল গ্রহণের পরামর্শ দিয়েছেন শিল্পোদ্যোক্তারা। সোমবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই বোর্ড রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা এই মত দেন। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হক।

সভায় এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীর বাংলাদেশের এলডিসি উত্তরণের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে জানানো হয়, এলডিসি থেকে উত্তরণের ফলে ইউরোপের বাজারে জিএসপি ও ইবিএর মতো শুল্কমুক্ত সুবিধা হারাবে বাংলাদেশ। একই সঙ্গে ওষুধসহ বিভিন্ন শিল্পের মেধাস্বত্ব বিধিনিষেধের ক্ষেত্রে কঠোরতা আসবে। এমন পরিস্থিতিতে সরকারের সংস্কার কার্যক্রমে বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে মন্তব্য করা হয়।

ব্যবসায়ী নেতারা শুধু কর্মকৌশল প্রণয়ন নয়, বরং তা বাস্তবায়নে নিয়মিত তদারকি নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। এ ছাড়া স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন, প্রযুক্তির ব্যবহার, সহজ অর্থায়ন, লজিস্টিকস সাপোর্ট এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তারা।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজিব এইচ চৌধুরী বাংলাদেশের দর-কষাকষির সক্ষমতা বাড়ানোর পাশাপাশি 'ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো' কার্যকর করার প্রস্তাব দেন। বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি শামীম আহমেদ বলেন, প্লাস্টিক শিল্পে কপি পণ্যের আধিক্য থাকায় মেধাস্বত্ব ইস্যু বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তিনি কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সুরক্ষায় সরকারি-বেসরকারি উদ্যোগে দ্রুত অ্যাকশন প্ল্যান গ্রহণের আহ্বান জানান।

পটুয়াখালী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইসমাত জেরিন খান বলেন, গৃহীত কর্মকৌশল যেন শুধু ঢাকা কেন্দ্রিক না হয়। তিনি প্রান্তিক নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ ও লজিস্টিকস সহায়তার দাবি জানান। বাংলাদেশ অ্যাগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কে এস এম মোস্তাফিজুর রহমান প্যাটেন্টের আওতায় থাকা পণ্যগুলোর দ্রুত নিবন্ধনের ওপর গুরুত্বারোপ করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ রেজিওনাল কানেক্টিভটি প্রজেক্টে-১-এর জাতীয় বাণিজ্য বিশেষজ্ঞ মো. মুনির চৌধুরী বেসরকারি খাতকে নিজ নিজ খাতের চ্যালেঞ্জ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার পরামর্শ দেন। সভায় এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক সব জেলা চেম্বার ও অ্যাসোসিয়েশনকে লিখিত প্রস্তাবনা জমা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, উত্তরণের জন্য পাওয়া বাড়তি তিন বছর সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে বেসরকারি খাতের সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক প্রশাসক মো. হাফিজুর রহমান, সাপোর্ট টু সাস্টেইনেবল গ্রাজুয়েশন প্রজেক্টের ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপার্ট নেছার আহমেদ, বিজিএমইএর পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মুস্তাফিজ, বিকেএমইএর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদ, বিজেএমএর চেয়ারম্যান আবুল হোসেন, বিটিএমএর পরিচালক সাজিদ ইশরাক এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সংগীতা আহমেদসহ অন্যান্যরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…

2 minutes ago

এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি

চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…

28 minutes ago

টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…

40 minutes ago

যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…

45 minutes ago

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে

পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…

1 hour ago

টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…

1 hour ago

This website uses cookies.