
রাজধানীর তেজগাঁও থানার পুলিশ কোয়ার্টার থেকে এক পুলিশ সদস্যের আড়াই বছরের শিশু সন্তান নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১১টার দিকে শিশুটি হারিয়ে যায়। তেজগাঁও থানার এসআই শাহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তেজগাঁও থানার ওসি ক্যশৈনু মারমা জানান, থানার বাউন্ডারির ভেতরেই পুলিশ সদস্যদের কোয়ার্টার রয়েছে। সেখানে থাকা ওই পুলিশ সদস্যের ছেলে বাড়ির আঙিনায় খেলা করছিল। এক পর্যায়ে সে নিখোঁজ হয়ে যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, শিশুটি খেলতে খেলতে থানার সীমানা পেরিয়ে মেইন রাস্তায় চলে গেছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ওসি আরও জানিয়েছেন, শিশুটির পরিবারের সবাই ভালো ও সুস্থ আছে এবং বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২