রাজধানীর উত্তরা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সংশোধিত চূড়ান্ত ফলাফলে মো. মাসুদ পারভেজ সভাপতি এবং মাহতাব ফারাহী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার (১৮ আগস্ট) ১২ সদস্য বিশিষ্ট এই নতুন কার্যনির্বাহী কমিটির চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। একই অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান অতিরিক্ত নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আল মামুন। শপথ গ্রহণ শেষে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই উত্তরা প্রেসক্লাবের এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং সেদিনই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়। তবে পরবর্তীতে নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগের কারণে চূড়ান্ত ফলাফল স্থগিত রাখা হয়েছিল। একটি তদন্ত কমিটির মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি ও অভিযোগসমূহ নিষ্পত্তি করার পর নির্বাচন কমিশনের সভায় পুনরায় বিষয়টি পর্যালোচনা করা হয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, মো. মাসুদ পারভেজকে সভাপতি পদে বিজয়ী ঘোষণা করে সংশোধিত চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনের সদস্য সচিব শেখ মনিরুজ্জামান জুয়েল স্বাক্ষরিত সংশোধিত ফলাফলে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঘোষিত ১২ সদস্যের কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মানিক খান, সহ-সভাপতি মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ আব্দুল্লাহ রাজীব, সাংগঠনিক সম্পাদক শিপার মাহমুদ, অর্থ সম্পাদক শাহজালাল জুয়েল, দপ্তর সম্পাদক রেজাউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক স্বপন রানা সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইব্রাহিম হাসান, সমাজসেবা সম্পাদক আবুল কালাম আজাদ এবং কার্যনির্বাহী সদস্য আব্দুর রউফ চৌধুরী।
শপথ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সকল সদস্য উপস্থিত ছিলেন, যাদের মধ্যে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সেলিম কবির, নির্বাচন কমিশনার জুয়েল আনান ও অতিরিক্ত কমিশনার এবিএম মনিরুজ্জামান। এছাড়া বিদায়ী কমিটির সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ বিদায়ী ও নবনির্বাচিত কমিটির সদস্য এবং সাধারণ সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি মো. মাসুদ পারভেজ বর্তমানে নাগরিক টেলিভিশন ও দৈনিক ইনকিলাব পত্রিকার উত্তরা প্রতিনিধি হিসেবে কর্মরত। সাধারণ সম্পাদক মাহতাব ফারাহী কাজ করছেন এশিয়া পোস্টে সিনিয়র রিপোর্টার হিসেবে। দায়িত্ব গ্রহণের পর সভাপতি মো. মাসুদ পারভেজ জানান, উত্তরা এলাকায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, অধিকার প্রতিষ্ঠা ও তাদের সার্বিক কল্যাণে কাজ করাই হবে নতুন কমিটির মূল লক্ষ্য। একই সঙ্গে উত্তরা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার অঙ্গীকার করেন তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি…
লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের পরবর্তী দুই প্রতিপক্ষ নির্ধারণের কাজ শুরু করেছেন কোচ…
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে ফেসবুক লাইভ করে লোক জড়ো…
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল মাদক কারবারি। ইয়াবাসহ আটক…
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং বিদ্যুৎ খাতের ব্যয় সাশ্রয়…
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রোপিত চারাগাছ বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন…
This website uses cookies.