রাজধানী ঢাকায় আবারো তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। মঙ্গলবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় দীর্ঘ সারি তৈরি হয়েছে। অনেক স্টেশনে গ্যাস না থাকায় তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোথাও কোথাও ‘গ্যাস নেই’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে।
মালিবাগ, তেজগাঁও, বাড্ডা, খিলক্ষেত, উত্তরা ও মিরপুরের বেশ কয়েকটি ফিলিং স্টেশনের কর্মীরা জানিয়েছেন, সকাল থেকেই তারা গ্যাস পাচ্ছেন না। শুক্রবার বিকেল ও শনিবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও রোববার থেকে সরবরাহ আবারও কমে গেছে। স্টেশনের কর্মীরা জানিয়েছেন, রাত ১২টার দিকে সামান্য সরবরাহ পাওয়ার সম্ভাবনা থাকলেও তাতে গ্যাসের চাপ থাকে অত্যন্ত কম। মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত কোনো স্টেশনেই স্বাভাবিক সরবরাহ পাওয়া যায়নি।
গ্যাসের অভাবে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির চালকরা চরম বিপাকে পড়েছেন। অনেক চালক জানিয়েছেন, রাতে সামান্য যেটুকু গ্যাস পেয়েছিলেন তা দিয়ে রাত ১২টা পর্যন্ত গাড়ি চালিয়েছেন। এরপর আর গ্যাস না পাওয়ায় মঙ্গলবার সকাল থেকে গাড়ি নিয়ে তারা বসে আছেন। এতে দৈনন্দিন আয় কমে যাওয়ায় চুক্তির টাকা পরিশোধ ও সংসারের খরচ চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।
শুধু রাস্তায় নয়, গ্যাস সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। মিরপুর, বাড্ডা, মোহাম্মদপুর, রামপুরা, বনশ্রী ও খিলগাঁওয়ের বাসিন্দারা অভিযোগ করেছেন যে, সকাল থেকে গ্যাসের সরবরাহ অত্যন্ত কম। অনেক এলাকায় চুলায় গ্যাস থাকলেও চাপ এতটাই কম যে রান্না করা সম্ভব হচ্ছে না। বনশ্রী এলাকার বাসিন্দারা জানিয়েছেন, তারা বাধ্য হয়ে ইলেকট্রিক চুলায় রান্না করছেন। ডেমরার বাসিন্দারা জানিয়েছেন, তাদের এলাকায় দীর্ঘদিন ধরেই গ্যাসের সমস্যা চলছে এবং এখন ইলেকট্রিক চুলাই তাদের ভরসা। বাড্ডার বাসিন্দারা জানিয়েছেন, গ্যাসের পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটের কারণেও তাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
জামালপুরের সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে নিয়োগ না পাওয়ায় পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা…
লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালিতে ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীদের হামলায় একটি পণ্যবাহী জাহাজের চারজন নাবিক…
আজ বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে পূর্ণ সূর্যগ্রহণ হতে চলেছে। চাঁদ পুরোপুরি সূর্যকে…
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সন্ধ্যা ৬টা…
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে…
জয়পুরহাট ও নওগাঁর নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলকে সরকারের কাজের…
This website uses cookies.