
রাজধানীর মগবাজার এলাকায় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত রিয়াদ হোসেন (২২) নামের এক মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। একই ঘটনায় রিপন (৪০) নামের একজন পথচারী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মগবাজার গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে নিয়ে আসা পথচারী হারুন অর রশিদ এবং আনোয়ার জানান, দ্রুতগতির লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মোটরসাইকেল, সিএনজি ও পিকআপভ্যানসহ কয়েকটি গাড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জামান আহমেদ গুরুতর আহত হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জামান আহমেদ ও রিয়াদ হোসেন উভয়ের বাড়ি নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকির পাড়া গ্রামে। জামান ইলিয়াস ফকিরের ছেলে এবং রিয়াদ লিয়াকত ফকিরের ছেলে। আহত পথচারী রিপন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গলতলী গ্রামের মোতালেব সরদারের ছেলে, যিনি বর্তমানে ঢাকার লালবাগের ইসলামাবাদ ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর রাত ১২টা ২০ মিনিটের দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জামান আহমেদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রিয়াদ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৫০ মিনিটের দিকে তিনিও মারা যান। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২