Header Premium (728×90)

Categories: রাজধানী

মেট্রোরেল স্টেশনে বোমার আতঙ্ক: মিললো জর্দার কৌটা ও পান

শনিবার সকালে রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে পরিত্যক্ত দুটি বস্তু ঘিরে জনমনে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট থানা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, সকাল ১০টা ৫০ মিনিটে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের কনকোর্স লেভেলের বি গেট লবিতে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে কর্তব্যরত এমআরটি পুলিশকে অবহিত করা হয়। নিরাপত্তার স্বার্থে স্টেশনের সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে যাত্রী ও সংশ্লিষ্ট সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট এক্স-রে পরীক্ষার মাধ্যমে ব্যাগের ভেতরে কৌটাসদৃশ ইমেজ দেখতে পায়। এরপর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে নিয়ন্ত্রিত উপায়ে বস্তুটি নিষ্ক্রিয় করা হয়। পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যায় যে, ব্যাগের ভেতরে কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই, বরং জর্দার একটি কৌটা ও পান ছিল। পরিস্থিতি নিরাপদ ঘোষণার পর স্টেশনের কার্যক্রম পুনরায় স্বাভাবিক হয় এবং ট্রেন চলাচল ও যাত্রীসেবা অব্যাহত রয়েছে।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে তেজগাঁও থানাধীন এলাকায় একটি পরিত্যক্ত বস্তাকে কেন্দ্র করে বোমা সন্দেহের সৃষ্টি হলে বোম্ব ডিসপোজাল ইউনিট সেখানেও অভিযান চালায়। ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করে হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তাটি পরীক্ষা করেন। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় যে, ওই বস্তার ভেতরেও কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনকে নির্যাতন করে ভাত খাওয়া ও চুরির স্বীকারোক্তি…

23 minutes ago

বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ

বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…

33 minutes ago

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে আর কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন…

39 minutes ago

গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ঘোষণা করেছেন যে, গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ড…

45 minutes ago

ভোলায় এনসিপির কমিটি ঘোষণার পরপরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

ভোলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণার পরপরই ব্যক্তিগত ও সাংগঠনিক কারণ দেখিয়ে পদত্যাগ…

50 minutes ago

এফবিআইয়ের হাজারো কর্মকর্তার সংবেদনশীল তথ্য চুরির দাবি হ্যাকারদের

যুক্তরাষ্ট্রের প্রধান কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) হাজারো কর্মকর্তা ও আবেদনকারীদের বিপুল…

1 hour ago

This website uses cookies.