Header Premium (728×90)

Categories: রাজধানী

মানসিক নির্যাতনে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা: স্ত্রী-শাশুড়িসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর ডেমরায় স্ত্রী ও শাশুড়ির মানসিক নির্যাতন এবং অপমানের মানসিক কষ্ট সহ্য করতে না পেরে মো. সাইদুল ইসলাম (১৯) নামে এক পুলিশ সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বাবা মো. ছাদেক বাদী হয়ে ডেমরা থানায় নিহতের স্ত্রীসহ শ্বশুরবাড়ির পাঁচ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ফেনী সদর উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের বাসিন্দা সাইদুল পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইনসের ‘সি’ কোম্পানিতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্র জানিয়েছে, মামলা দায়েরের পর আসামিদের কেউ এখনও গ্রেফতার হয়নি।

মামলার বিবরণ থেকে জানা যায়, পরিবারের অভাব-অনটন কাটাতে বাবা ভ্যানগাড়িতে বেকারির পণ্য বিক্রি ও ঋণ করে ছেলেকে লেখাপড়া করিয়ে পুলিশে চাকরি পাইয়ে দিয়েছিলেন। চলতি বছরের ৪ মে সাইদুলের সঙ্গে রুবাইয়ার বিয়ে হয়। কিন্তু বিয়ের কিছুদিন পরই তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। ২৫ মে শ্বশুরালয় থেকে বাপের বাড়ি ফিরে যান রুবাইয়া। পরবর্তীতে সাইদুল স্ত্রী ও শাশুড়িকে ফোন করলে তারা তাকে অকথ্য ভাষায় গালাগাল এবং ‘গরিব-ছোটলোক’ বলে চরম অপমান-অপদস্থ করেন। নিহতের পরিবারের দাবি, এই মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে গত ১৬ জুলাই রাতে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে আত্মহত্যা করেন সাইদুল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা জানান, পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইনসের ২০ তলা ভবনের একটি কক্ষের সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাইদুলের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর বিস্তারিত কারণ নিশ্চিত হওয়া যাবে। পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইনসের ইনচার্জ (ডিসি) কাজী নুসরাত লুনা জানান, পারিবারিক মতপার্থক্যের কারণে সাইদুল মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছিলেন। এর আগে এই ঘটনায় ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলাও করা হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…

1 minute ago

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…

20 minutes ago

টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের

নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…

22 minutes ago

স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার

কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…

25 minutes ago

আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা

আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…

29 minutes ago

দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…

44 minutes ago

This website uses cookies.