ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে সাম্প্রতিক সময়ে সর্বত্র গাঁজার গন্ধ ছড়িয়ে পড়েছে। অভিযোগ করছেন স্থানীয়রা। গাঁজাসেবীদের দৌরাত্মে অতিষ্ঠ অবিভাবক মহল।
গ্রাম-গঞ্জ,হাট-বাজার, রাস্তা-ঘাট, এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশেও গাঁজার ধোঁয়ার গন্ধ গন্ধ ছড়িয়ে পড়েছে। গাঁজার নেশায় জড়িয়ে পড়ছে উঠতি বয়সের কিশোর,তরণ,যুবক স্কুল কলেজের শিক্ষার্থীসহ বয়স্করা। যা অভিভাবক ও সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
অনেকে অভিযোগ করছেন, কিছু অসাধু ব্যক্তি প্রকাশ্যেই গাঁজা সেবন করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির অভাবেই এমন ঘটনা বাড়ছে। বিশেষ করে তরুণদের মধ্যে এর প্রভাব বেশি পড়ছে। তাই আইনশৃংলা বাহিনীকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত রাখতে হবে বলে মনে করছেন এলাকাবাসী।
স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের এক শিক্ষক বলেন, “শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। মাদকের বিস্তার রোধে প্রশাসন ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।” এলাকাবাসী দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে প্রশাসনের কার্যকরী ভূমিকা আশা করছেন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম মাদকের ছোবল থেকে রক্ষা পায়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নাজমুল হক বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২