ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঁঠালিয়ার উত্তর চড়াইল গ্রামে শুক্রবার (১৮মে) গভীর রাতে মকবুল হাওলাদারের বাড়িতে ডাকাতি, অর্থ, স্বর্ণালংকার লুট ও গুলি করে আহত করার ঘটনার সাথে জড়িত আন্তঃ ডাকাত দলের সর্দার ১৫ মামলার আসামি নান্না হাওলাদারকে (৩৯) গ্রেফতার করা হয়েছে। ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে কাঁঠালিয়া থানা পুলিশ বরিশাল র্যাব-৮ এর সহযোগীতায় স্থানীয় সাতানী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতির কাজে ব্যবহৃত একটি দেশিও পাইপগান ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়। রোববার(১৯মে) বিকেল ৩টায় কাঁঠালিয়া থানায় সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ সময় ঝালকাঠি সার্কেল(রাজাপুর) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা, কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন সরকার, র্যাব-৮ এর ডিএডি সুমন বিশ্বাস উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয় গ্রেফতারকৃত ডাকাত সর্দার নান্না হাওলাদার ভান্ডারিয়া উপজেলার নয়াখালী মাটিভাংগা গ্রামের সুলতান হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে কাঁঠালিয়া, পিরোজপুরের ভান্ডারিয়া ও রাজাপুরসহ বিভিন্ন থানায় ডাকাতি, খুন ও মাদকসহ ১৫টি মামলা রয়েছে। সে একাধিক গ্রæক করে বিভিন্ন এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড পরিচলনা করে আসছিলো।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২