আবু হাসান আপন নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মুঠোফোনে সাংবাদিকের সাথে পল্লী বিদ্যুৎ জোনাল ডি জি এম অশুভ আচরণ করায় স্থানীয় সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
তথ্য সূত্রে জানা যায়,নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের ০৯ নং ওয়াড মেম্বার ও জাতীয় দৈনিক দেশ বাংলা ও অনলাইন তেপান্তর পত্রিকার ঐ সাংবাদিক গত ২৩ জানুয়ারি তার আপন ছোট ভাই মোতালিবের বাসায় ও দোকানে দুইটি মিটার প্রয়োজন হওয়ায় নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডি জি এম মোরশেদ এর নিকট মুঠোফোনে এক সহকর্মীকে পাঠিয়ে সহযোগিতা কামনা করেন। এতে ক্ষিপ্ত হয়ে সেবা দেয়ার বিপরীতে ডি জি এম কর্কশ ভাষায় সাংবাদিককে ভবঘুরে, প্রশ্রয় দিলে মাথা উঠে যান,আপনারা সেবা নিতে আসলে কি আমি আপনার জন্য বসে থাকব নাকি বলে জানায়।এ অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সকল সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এমনকি এই কর্মকর্তা বদলি না করা পর্যন্ত পল্লী বিদ্যুৎ এর সকল সংবাদ প্রকাশ ও প্রচার থেকে বিরত থাকার মত প্রকাশ করেন অনেকে।
এবিষয়ে সাংবাদিক সফর আলী জানান,আমি একজন জনপ্রতিনিধি ও সাংবাদিক আমার সাথে এমন আচরণ মোটেও কাম্য ছিল না।এমন ডি জি এম কে নবীনগর থেকে বদলি না করলে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হবে।
নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডি জি এম মোনায়েম মোরশেদ ফোন আলাপটি অস্বীকার করে বলেন,আমি এমন কথা বলব কেন উনাকে সামনাসামনি নিয়ে আসেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২