Header Premium (728×90)

গোয়ালন্দে চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদা না পাওয়ায় রোববার বিকেলে নির্মাণাধীন একটি স্কুল ভবন নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ব্যবস্থাপক তাদের হাত থেকে পালিয়ে কোনভাবে প্রাণে রক্ষা পান। পরে পুলিশ গিয়ে ব্যবস্থাপককে উদ্ধার করেন। বর্তমানে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শরীফুল ইসলাম হাওলাদার (৩০) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে।

শরীফুল ইসলাম হাওলাদার রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের জগদপুর গ্রামের মোতালেব হাওলাদার ওরফে মুতাই এর ছেলে। সে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। এছাড়া শরীফ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল এনবিআরএম এর একজন সক্রিয় সদস্য বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে স্থানীয়ভাবে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

জানা যায়, গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের সীমানান্তবর্তী বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলা ভবন নির্মাণের কাজ চলছে। অমি ইন্টারন্যাশনাল নামক ঢাকার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ভবন নির্মাণের কাজ করছে। অমি ইন্টারন্যাশনাল ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের নাম সৈয়দ আলী আরিফ।

সৈয়দ আলি আরিফ বলেন, দরপত্র আহবান করলেও সীমানা জটিলতার কারনে কাজ শুরু করতে দেরি হয়। সীমানা মীমাংসা হওয়ার পর অক্টোবর থেকে কাজ শুরু করেন। তখন থেকে কাজের সাইডে থাকা টেকনিক্যাল ম্যানেজার রবিউল ইসলামের কাছে বার বার শরীফ হাওলাদার চাঁদা দাবী করে। মাটি খননের পর ডিসেম্বর মাসের শেষের দিকে সেন্ড পাইলের কাজ শেষ করে ১৫ দিনের বিরতি শেষে গত শনিবার (২১ জানুয়ারী) স্কুলে নির্মাণ সামগ্রী ফেলেন। পরদিন রোববার (২২ জানুয়ারী) টেকনিক্যাল ম্যানেজার রবিউল ইসলাম স্কুলে গেলে শরীফসহ ৬জন তিনটি মোটরসাইকেলে করে এসে অস্ত্র (পিস্তল) ঠেকিয়ে তাদের কাছে ৩ লাখ টাকা এবং দৈনিক ১ হাজার করে টাকা দাবী করেন। টাকা না দিলে কাজ করতে দিবেননা এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

তিনি আরো বলেন, সোমবার বিকেলে নির্মাণাধীন স্কুলের উদ্দেশ্যে বের হয়ে স্থানীয় পেশকার মোড় চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, এমন সময় শরীফ আমাকে দেখে গালমন্দ শুরু করে। স্থানীয় এক ওষুধের দোকানে গিয়ে বসলে সেখানে শরীফ লোকজন নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে কিল-ঘুষি ও লাত্থি মেরে আহত করে। স্থানীয় অনেক লোকজন জড়ো হলে কৌশলে সেখান থেকে বের হয়ে স্কুলের দিকে আসেন। সেখানেও তারা ধাওয়া করে। এক পর্যায়ে জীবন রক্ষার্থে স্থানীয় এক বাড়িতে গিয়ে আশ্রয় নেই। এসময় সন্ত্রাসীরা কাজের সাইডের বিভিন্ন মালামাল তুলে ফেলে কাজ বন্ধ করে দেয়। ভয়ে শ্রমিকেরাও কাজ বন্ধ করে নিরাপদ স্থানে চলে যায়। পুলিশকে খবর দেওয়া হলে সন্ধ্যার দিকে অভিযুক্ত শরীফ হাওলাদারকে ঘটনাস্থল থেকে আটক করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমাকে (সৈয়দ আলী আরিফ) ওই বাড়ি থেকে এবং পথিমধ্যে আরেক বাড়িতে লুকিয়ে থাকা টেকনিক্যাল ম্যানেজার রবিউলকে উদ্ধার করেন।

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম হাওলদার রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে নিশ্চিত করেন। মুঠোফোনে তিনি বলেন, চাঁদাবাজি করার জন্য কাউকে ছাত্রলীগের পদ দেওয়া হয়নি। গঠনতন্ত্রের বাইরে যদি কেউ এমন কিছু করে থাকে সে যেই হোক তার বিরুদ্ধে সাংগঠনিক ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শরিফুল হাওলাদারের বিরুদ্ধেও সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. বজলুর রহমান খান বলেন, প্রায় ৬ মাস আগে এলজিইডি থেকে বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার দরপত্র প্রদান করা হয়। ঢাকার মের্সাস অমি ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানের অনুকূলে কার্যাদেশ প্রদান করা হয়। ভবনটি চতুর্থ তলা ফাউন্ডেশনের ভিত্তিতে তৃতীয় তলা পর্যন্ত কাজ হবে। সেই আলোকে সেন্ড পাইলের কাজ শেষ হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, খবর পাওয়ার সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শরীফুল ইসলাম ওরফে শরীফ হাওলাদারকে গ্রেপ্তার করে। ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সৈয়দ আলী আরিফ বাদী হয়ে রাতেই শরীফসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে একটি চাঁদাবাজী মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত শরীফকে মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

editor

Recent Posts

লালমনিরহাটে ভারত গজলডোবা ব্যারাজের ৪০টি গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি

স্টাফ রিপোর্টার রংপুর: আগামী কয়েক দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে দেশের বিভিন্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা…

5 hours ago

কুমিল্লায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার-৪

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা নগরীর কাটাবিল এলাকায় স্কুল ছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ…

7 hours ago

ফতুল্লা উত্তর দেলপাড়ায় স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে নির্মম হত্যা ঘাতক স্ত্রী গ্রেফতার

ফখরুল আলম সাজু ​নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নে ১ নির্মম ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা…

23 hours ago

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি সংসদে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফখরুল আলম সাজু ​আওয়ামী লীগ সরকারের সময়কার প্রতিষ্ঠানিক লুটপাট ও অর্থপাচারের ভয়াবহ অভিজ্ঞতার রেশ না…

23 hours ago

চট্টগ্রামে ব্যাংকের ১৭ লক্ষ টাকা চুরির রহস্য উদ্ঘাটন নিরাপত্তা প্রহরী রংপুর থেকে গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম সার্বিক দিক-নির্দেশনায়…

23 hours ago

কক্সবাজার ইয়াবা সহ আটক ১

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা উখিয়া উপজেলা বালুখালী এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান…

23 hours ago

This website uses cookies.