নন্দীগ্রামে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। উপজেলার দেওতা এলাকায় দূর্বৃত্তরা রাতের আধাঁরে দামুয়াগাড়ী পুকুরে বিষ প্রয়োগ করে। এতে আড়াই লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। এ ব্যাপারে মাছ চাষি আব্দুল বাছেদ মাস্টার থানায় লিখিত অভিযোগ করেছেন।
গত মঙ্গলবার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, অভিযোগের তদন্ত করা হচ্ছে। পুকুরে বিষ প্রয়োগকারী দূর্বৃত্তকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ সুত্রে জানা গেছে, নন্দীগ্রাম দক্ষিণপাড়ার মৃত আজিম উদ্দিন সরদারের ছেলে আব্দুল বাছেদ মাস্টার উপজেলার দেওতা এলাকার দামুয়াগাড়ী পুকুরে রুই, কাতল, কার্প, সিলভারসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন। ২০২২ সালের শুরুতে ওই পুকুরে মাছ দিয়েছিলেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে কে-বা কাহারা পুকুরে বিষ প্রয়োগ করে। শুক্রবার সকালে পুকুরে মৃত মাছগুলো ভেঁসে ওঠে।
মাছ চাষি আব্দুল বাছেদ মাস্টার দাবি করেন, তার আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। গতবছর একই পুকুরে দূর্বৃত্তরা বিষ প্রয়োগ করে তিন লাখ টাকার মাছ নিধন করেছিলো।
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা সহ…
স্টাফ রিপোর্টার রংপুর। আজ (২৮ জুন) রবিবার সকালে কারাগার থেকে রংপুর নগরীর একটি আবাসিক হোটেলের…
হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর ঐতিহ্যবাহী চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষের নিয়মিত অর্ধ-বার্ষিক…
স্টাফ রিপোর্টার রংপুর। ৩৯ বছর বয়সে এসেও ফুটবল ইতিহাসকে নিজের মতো করে নতুন করে লিখছেন…
ফখরুল আলম সাজু ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মার্কেটিং পেশাজীবি সমবায় সমিতির নির্বাচনে…
স্টাফ রিপোর্টার রংপুর। সেবার ব্রতে চাকরি-এই শ্লোগানে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর…
This website uses cookies.