সারিয়াকান্দিতে ভেলাবাড়ী ইউনিয়ন আ’লীগ নেতার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ ও মানববন্ধন
বগুড়ার সারিয়াকান্দিতে ভেলাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ছাইহাটা কে এম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি মহির উদ্দিন মহির কে হত্যার উদ্দেশ্যে হামলা করে আহত করার প্রতিবাদে আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মী এবং এলাকাবাসী। ২৭ জুলাই বৃহস্পতিবার সকালে ভেলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ ও এলাকাবাসীর যৌথ আয়োজনে ছাইহাটা বাজারে ইউনিয়ন আওয়ামিলীগ কার্যালয়ের সামনে প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ভেলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল করিম পুটু, সাবেক ইউপি সদস্য হবিবর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মমিনুর রহমান, অন্তরা বিন্তে আনজু, ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান, আতিকুর রহমান, শাহিন, জিহাদ প্রমুখ। বক্তারা বলেন, শরিফুল ইসলাম শিপন একজন কুখ্যাত সন্ত্রাসী ও ভূমি দস্যু। সে মহির উদ্দিনের আসার খবর পেয়ে দলবল নিয়ে ভেলাবাড়ী তিন মাথা মোড়ে লুকিয়ে থাকে। মহির উদ্দিন তিন মাথা মোড়ে আসলে তার মোটরসাইকেল পথরোধ করে দেশীয় অস্ত্র রামদা, চাইনিজ কুড়াল, বার্মিজ চাকু ও এস এস পাইপ দিয়ে এলোপাতাড়ি ভাবে মাথায়, হাত পায়ে কুপিয়ে আহত করে মৃত নিশ্চিত করে পালিয়ে যায়। এ ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান বক্তারা। তারা আরও জানান, ঘটনার ৮ দিন পেড়িয়ে গেল, একজন আসামী ব্যতীত মামলার প্রধান আসামী চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন সহ অন্যান্য আসামীদের গ্রেফতার করছেনা পুলিশ। আমরা চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন সহ সকল আসামীদের গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় ও দ্রুত শাস্তির দাবি করছি। আগামী ৭ দিনের মধ্যে আসামীদের গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারী দেন বক্তারা। মানববন্ধনে, ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম থেকে চেয়ারম্যানের অপসারনের দাবীও জানান বক্তারা।
উক্ত মানবন্ধন শেষে একই দাবীতে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি ছাইহাটা-ভেলাবাড়ী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, ১ জন আসামী গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য সব আসামী গ্রেফতার প্রক্রিয়া চলমান রয়েছে। আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আদালতের মাধ্যমে শাস্তি প্রদানের জন্য সারিয়াকান্দি থানা পুলিশ সর্বদা নজরদারি চালিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে, খুব দ্রুত আসামীদের গ্রেফতার করা যাবে।
উল্লেখ্য, মামলা সুত্রে জানা যায়, গত ১৯ জুলাই অনুমান রাত সাড়ে ৭টার দিকে মহির উদ্দিন বগুড়া থেকে বাড়িতে আসার পথে ভেলাবাড়ী তিন মাথার মোড়ে পৌছালে তার উপর হামলা চালানো হয়। হামলার পর মহিরকে মৃত নিশ্চিত করে আসামীরা পালিয়ে যায়। পরে মহির উদ্দিনকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান আহত ব্যক্তির স্বজনরা। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় ২১ জুলাই মহির উদ্দিনের স্ত্রী জহুরা বেগম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এবং ৮ জনকে অজ্ঞাতনামা আমামী করে সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন।
স্টাফ রিপোর্টার রংপুর: আগামী কয়েক দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে দেশের বিভিন্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা নগরীর কাটাবিল এলাকায় স্কুল ছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ…
ফখরুল আলম সাজু নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নে ১ নির্মম ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা…
ফখরুল আলম সাজু আওয়ামী লীগ সরকারের সময়কার প্রতিষ্ঠানিক লুটপাট ও অর্থপাচারের ভয়াবহ অভিজ্ঞতার রেশ না…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম সার্বিক দিক-নির্দেশনায়…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা উখিয়া উপজেলা বালুখালী এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান…
This website uses cookies.