কক্সবাজারে ৩০ পিস কার্তুজসহ একজন এফডিএমএন সদস্য গ্রেফতার।
গত ২০/০১/২০২৩ খ্রিঃ তারিখ একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে একটি বাসে করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেছে মর্মে অবগত হয়ে র্যাব-১৫ কক্সবাজার এর সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল একই তারিখ ২৩.৩০ ঘটিকায় কক্সবাজার জেলার রামু থানাধীন রামু হাসপাতাল পাড়াস্থ মেসার্স প্রান্তিক ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে একটি পূরবী বাস চেকপোস্টের সামনে আসলে র্যাব সদস্যগণ বাসটি থামিয়ে তল্লাশীকালে একজন ব্যক্তির দেহ ও শপিং ব্যাগ তল্লাশী করে অবৈধ গোলাবারুদ সর্বমোট ৩০ (ত্রিশ) রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির পরিচয় মোঃ জুবায়ের @ শাহীন (২২) (এফডিএমএন), পিতা- মোঃ শফি @ নাছির, মাতা- মৃত লতি বানু, সাং- ব্লক- ডি, ক্যাম্প-২৬, এমআরসি নং-৬৩১১৪, সাং- মোছনী ক্যাম্প, থানা- টেকনাফ, জেলা কক্সবাজার জানা যায়। উদ্ধারকৃত কার্তুজের বিষয়ে জানতে চাইলে সে জানায়, অবৈধ গোলাবারুদ কার্তুজ অপরাধীদের নিকট বিক্রি করার উদ্দেশ্যে সরবরাহ করে আসছিল। অদ্য উপরোল্লিখিত দেশীয় কার্তুজসহ র্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।
উদ্ধারকৃত কার্তুজসহ বর্ণিত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
স্টাফ রিপোর্টার রংপুর: আগামী কয়েক দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে দেশের বিভিন্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা নগরীর কাটাবিল এলাকায় স্কুল ছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ…
ফখরুল আলম সাজু নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নে ১ নির্মম ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা…
ফখরুল আলম সাজু আওয়ামী লীগ সরকারের সময়কার প্রতিষ্ঠানিক লুটপাট ও অর্থপাচারের ভয়াবহ অভিজ্ঞতার রেশ না…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম সার্বিক দিক-নির্দেশনায়…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা উখিয়া উপজেলা বালুখালী এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান…
This website uses cookies.