রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে
(১১ জুন) রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
আজ (১২ জুন) সোমবার বিকেলে র্যাব-১৩–এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব-১৩–এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, রংপুর সদরের একটি ইটভাটায় কাজের সুবাদে ওই গৃহবধূর সঙ্গে খোকার সখ্য তৈরি হয়। সে সূত্রে গত ৭ জানুয়ারি সন্ধ্যার পর ওই গৃহবধূর বাড়িতে যান খোকা। এ সময় গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় গত ১৩ জানুয়ারি খোকা চন্দ্র বর্মণের নামে রংপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী গৃহবধূর স্বামী।
গ্রেফতার খোকাকে রংপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান
র্যাব-১৩–এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২