
বরিশালে শায়েখে চরমোনাই মুফতি ফয়জুল করিম আওয়ামী সন্ত্রাসীদের নগ্ন হামলায় রক্তাক্ত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, সরকার আলেম ওলামা ও রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর হামলা মামলা গ্রেফতার নির্যাতন নিপীড়নের মাধ্যমে বিরোধী শক্তিকে স্তব্দ করতে চায়।
ডাঃ ইরান বলেন, দেশ বরেন্য আলেম শায়খে চরমোনাইয়ের ওপর বর্রোচিত সন্ত্রাসী হামলায় আমরা অবাক হয়নি। আলেম ওলামাদের হামলা নির্যাতন নতুন কিছু নয়। কেননা ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ গনতন্ত্র ও ভোটাধিকার হরন করেছে। ইতোপুর্বে আওয়ামী সন্ত্রাসীরা হায়েনার মতো বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জম হোসেন আলাল, আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমান, গণঅধিকার পরিষদের ভিপি নুরুল হক নুর ও আমাকে (ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান) হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা চালিয়েছে। আমরা মনে করি ইসলামী আন্দোলন নির্বাচনে গিয়ে ভুল করেছে। বরিশালের গনতন্ত্রকামী জনগন প্রহসনের নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
তিনি আজ (সোমবার) লেবার পার্টির দফতর সম্পাদক মনির হোসেন সাক্ষরিত বিবৃতিতে ডাঃ ইরান বলেন, আমরা বার বার বলে আসছি আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সিটি নির্বাচন গুলো চোখে আঙ্গুল দিয়ে আবারো প্রমানিত হলে শেখ হাসিনা রিমোটের মাধ্যমে নির্বাচন কন্টোল করছে। তাকে ক্ষমতায় রেখে দেশপ্রেমিক কোন রাজনৈতিকদল নির্বাচনে যাবে না অঙ্গিকার করেছে। আমরা আশা করব বরিশাল সহ সিটি নির্বাচনের বাস্তব চিত্র থেকে শিক্ষা নিয়ে ইসলামী আন্দোলন চলমান ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হবে। দেশে গনতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করে সকল হামলা নির্যাতনের বিচার করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২