Crime News tv'র চেয়ারম্যান ও সত্তাধিকারী সাংবাদিক রবিউল ইসলাম রবি সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে ৮ই জুন বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে চুয়াডাঙ্গা শহরের সবুজপাড়ার নিজ বাড়ি থেকে মটরসাইকেলে নির্বাচন অফিসে যাওয়ার সময় চুয়াডাঙ্গা টু দর্শনা সড়কের হাটকালুগঞ্জ নামক স্থানে তিনি দুর্ঘটনায় পতিত হন। ওই সময় আচমকা একটি কুকুর তাঁর মটরসাইকেলের সামনে চলে আসে। কুকুরটিকে বাঁচাতে যেয়ে তিনি চলন্ত অবস্থায় সড়কে ছিটকে পড়েন। স্থানিয় মানুষজন সাংবাদিক রবিকে সদর হাসপাতালে নিয়ে যায়।
এ দুর্ঘটনায় তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে এবং এবং বামপাশের কলার বন ভেঙে যায়।বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু সুস্থতা কামনায় তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২