Header Premium (728×90)

অপরাধ

স্কুল থেকে ফেরার পথে শিশু শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ

জামালপুরের বকশীগঞ্জে স্কুল বন্ধ কিনা খোঁজ নিতে গিয়ে বাড়ী ফেরার পথে তৃতীয় শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ উঠেছে।
সোমবার (৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের টেংরামারী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোতালেব মিয়া (৫০) উপজেলার যদুরচর গ্রামের মিয়ের উদ্দিনের ছেলে। স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থী গত সোমবার সকালে টেংরামারী এলাকায় স্কুল বন্ধ কিনা জানতে তার প্রতিষ্ঠান যদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। বিদ্যালয়ে গিয়ে জানতে পারেন সরকারিভাবে সকল বিদ্যালয় ৪ দিনের বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপর বিদ্যালয় থেকে বাড়ির দিকে ফেরার পথে ওই শিক্ষার্থীর দুসম্পর্কের নানা (মায়ের ফুফা) স্থানীয় যদুরচর গ্রামের মিয়ের উদ্দিনের ছেলে মোতালেব মিয়া (৫০) তাকে ২০ টাকা দিয়ে প্রলোভন দেখান। এক পর্যায়ে একটি সুপারির বাগানে নিয়ে তার মুখে চেপে ধর্ষণ করেন মোতালেব মিয়া। পরে স্থানীয়রা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়। দুইদিন পর বিষয়টি যানাযানি হলে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই শিক্ষার্থীর মা জানান, বুধবার (৭ জুন) সকাল ৬ টায় ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতির কাছে এঘটনার বিচার চাইতে গেলে তিনি বিষয়টি দেখবেন বলে তাকে জানানো হয়।
কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি জানান, বুধবার বিকালে আমার কাছে আসলে আমি এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করি। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত মোতালেব মিয়া এ বিষয়ে তার কোনো বক্তব্য নেওয়া যায়নি। এ ঘটনায় অভিযুক্তের বিচারের দাবি জানিয়েছেন ওই শিক্ষার্থীর পরিবার ও স্থানীয়রা। এ বিষয়ে বকশীগঞ্জ থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মো. সোহেল রানা জানান, স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনাটি তিনি প্রাথমিকভাবে ওই ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে জানতে পেরেছেন। এঘটনায় কেউ এখনো থানায় অভিযোগ দেয়নি। তবে সেখানে পুলিশ পাঠিয়েছি।

editor

Recent Posts

লালমনিরহাটে ভারত গজলডোবা ব্যারাজের ৪০টি গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি

স্টাফ রিপোর্টার রংপুর: আগামী কয়েক দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে দেশের বিভিন্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা…

22 hours ago

কুমিল্লায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার-৪

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা নগরীর কাটাবিল এলাকায় স্কুল ছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ…

1 day ago

ফতুল্লা উত্তর দেলপাড়ায় স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে নির্মম হত্যা ঘাতক স্ত্রী গ্রেফতার

ফখরুল আলম সাজু ​নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নে ১ নির্মম ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা…

2 days ago

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি সংসদে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফখরুল আলম সাজু ​আওয়ামী লীগ সরকারের সময়কার প্রতিষ্ঠানিক লুটপাট ও অর্থপাচারের ভয়াবহ অভিজ্ঞতার রেশ না…

2 days ago

চট্টগ্রামে ব্যাংকের ১৭ লক্ষ টাকা চুরির রহস্য উদ্ঘাটন নিরাপত্তা প্রহরী রংপুর থেকে গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম সার্বিক দিক-নির্দেশনায়…

2 days ago

কক্সবাজার ইয়াবা সহ আটক ১

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা উখিয়া উপজেলা বালুখালী এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান…

2 days ago

This website uses cookies.