Header Premium (728×90)

অপরাধ

ধর্ষন মামলার আসামী রংপুরে জামিনে ছাড়া পেয়ে বাদীনিকে মামলা তুলে নিতে হুমকি

রংপুরের বদরগঞ্জে ধর্ষন মামলার আসামী জামিনে ছাড়া পেয়ে বাদীনিকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে মানষিক চাপ সহ বাদীনির আশ্রয়দাতা কে মারপিট ও বাড়ীঘর ভাংচুরের হুমকি দেন আসামীর পরিবারের লোকজন। এ ঘটনায় ধর্ষন মামলার বাদীনির ও বাদিনীর আশ্রয়দাতার নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন এক অসহায় বিধবা মহিলা।
জানা যায়, উপজেলার বদরগঞ্জ পৌরসভার শংকরপুর মন্ডলপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে মোস্তাফিজার রহমান ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভেলাভের ভাদ্রপাড়া গ্রামের ইদ্রিস আলীর সুন্দরী মেয়ে ইরিনা জান্নাত ইভাকে পছন্দ ও ভালবেসে বিবাহ করেন। তাদের সুখের সংসারে তাহমিদ রহমান(০৮) নামে একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করেন। তাদের সুখের সংসারে স্বামীর আপন ভাই ও দেবর লিতুন মিয়া কালহয়ে ডুকে উভয়ের মাঝে সন্দেহ সহ সংসার ভাঙ্গনের জন্য পরিকল্পিতভাবে উঠে পড়ে লাগেন। ভাই ভাবীর মধ্যে সংসারিক ছোট খাটো ঝগড়াকে কেন্দ্র করে সুই হয়ে সুযোগ নেয় দেবর। সংসারের অশান্তি ও দুর্বলতাকে কাজে লাগিয়ে ভাবীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষনের পদ বেচে নেয় দেবর। ঘটনা জানাজানি হলে স্ত্রী সন্তানকে বাড়ী থেকে বের করে দেয় স্বামী।কোন উপায় না পেয়ে কোলের সন্তান নিয়ে ঠাকুরগাওয়ে বাবা মায়ের বাড়ীতে চলে যান ইভা। বাবা মা ও এলাকার লোকজন এ সব জানার পর ওখানেও মানুষের কটুবাক্য অতিষ্ঠ হয়ে আবার স্বামী বাড়িতে ফিরে আসেন, ইতিমধ্যে স্বামী একতরফা তাকে তালাক দিয়ে দেন। এমতাবস্থায় দুইকুল হারিয়ে এক সন্তানের জননী দেবরের বাড়ীর দরজায় অনশন শুরু করেন। অনশন চলাকালীন গভীর রাতে আবারো দেবর তাকে বিয়ের কথা বলে ধর্ষন করে দরজার তালা ঝুলে দিয়ে বাড়ী থেকে পালিয়ে যান। থানায় উপস্থিত হয়ে দেবরের বিরুদ্ধে মামলা করেন। মামলা নং১৪ তাং ১৪,০১,২৩ইং। ধর্ষন মামলার পলাতক আসামি কে ঢাকা থেকে গ্রেফতার করেন র‍্যাব -১৩। ধর্ষন মামলা পরিচালনা সহ বাদী তার ছেলের অধিকার সুত্রে ছেলের বাড়িতে থাকার চেষ্টা করিলে তাকে আশ্রয় দেওয়া হয়নি। বাদিনীর স্বামী মোস্তাফিজার জানান, আমার স্ত্রী ও আমার আপন ভাই দুজনে মিলে আমার সুখের সংসার ভেঙে দিয়েছে, আমার একমাত্র সন্তানকে এতিম করেছে , ওকে ভাই পরিচয় দিতে আমার লজ্জা হয়, তাদের নোংরামির কারনে তাকে তালাক দিয়েছি, ও আমার এখন স্ত্রী নয়। বাদীনি ইভা জানান, মামলাকে ভিন্নখাতে প্রবাহে ও সাক্ষী প্রমান করতে যেন না পারি এ জন্য আসামী ও আসামীর পরিবারের লোকজন এ উপজেলা থেকে আমাকে তাড়ানোর জন্য হুমকি ধামকি ও একের পর এক চক্রান্ত করে আসছেন,
আসামি পক্ষের ভয়ে কেউ আমাকে ও আমার সন্তানকে আশ্রয় দেওয়ার সাহস না পাওয়ায় আপন ফুফু শাশুড়ী তার বাড়ীতে আমাকে আশ্রয় দেন, সেখানে আমাকে ও আমার সন্তানকে তাড়ানোর জন্য ধর্ষন মামলার আসামী ও তার পরিবারের লোকজন আমাকে ও আমার সন্তান সহ আমার ফুফু শাশুড়ী কে মেরে ফেলার হুমকি ও তার ঘরবাড়ী ভেঙে ফেলার ভয়ভীতি দেখিয়ে আসছেন। এ ঘটনায় বাদীনির আশ্রয়দাতা ফুফু শাশুড়ী হাসিনা থানা পুলিশের সহযোগিতা চেয়ে বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত সোমবার ( ০৮,০৫,২৩ইং) ধর্ষন মামলার বাদীকে আশ্রয় দেওয়ায় আসামী ও আসামীর বাবা মা আশ্রয়দাতাকে হুমকি দেন বলে বিধবা হাসিনার অভিযোগের বিষয়ে ডিউটি অফিসার সাইফুর জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ধর্ষন মামলার তদন্তকারী অফিসার শফিউল্ল্যাহ আববাস জানান, শ্রীঘই এ মামলার চাজসিট আদালতে প্রদান করা হবে।

editor

Recent Posts

দিনাজপুর ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফখরুল আলম সাজু দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে ২ মাদক ব্যবসায়ী কে ৯৪ পিস…

3 minutes ago

ফায়েম হত্যার মূল আসামি হারুন গ্রেফতার সেনবাগে পুলিশের সাথে আরও ৭ জন গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নোয়াখালী জেলা সেনবাগে থানা পুলিশের বিশেষ অভিযানে আরাফাত ফায়েম হত্যা…

21 minutes ago

নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

যখন সময় ডেস্ক রিপোর্ট: নেত্রকোণা জেলা মদন উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে পৃথক…

37 minutes ago

নওগাঁ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

যখন সময় ডেস্ক রিপোর্ট: নওগাঁ জেলার ধামইরহাটে ১০টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ধামইরহাট থানা পুলিশ…

53 minutes ago

নতুন স্বপ্ন, নতুন উদ্যম, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক ও আদর্শ আমজাদ হাট ইউনিয়ন গড়ার প্রত্যয়ে

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আসন্ন ৫নং আমজাদ হাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান…

13 hours ago

রাজধানীতে গণপরিবহণ ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনা

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকায় পুরোনো বাস গুলো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে, এসব বাসের বদলে…

14 hours ago

This website uses cookies.