সারিয়াকান্দিতে থানা পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভুক্ত ৫ জন আসামী গ্রেফতার
বগুড়ার সারিয়াকান্দিতে থানা পুলিশ ও চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ অভিযানে ৪ এপ্রিল-২৩ দিবাগত রাতে বিভিন্ন এলাকা থেকে সাজা পরোয়ানাভুক্ত ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামী গুলো হলো- কুতুবপুর বাজার এলাকার মৃত পূর্বেশ মালির ছেলে শ্রী বিপদ মালি (৪০), হাট ফুলবাড়ী দক্ষিনপাড়া মৃত লেবু মাস্টার এর ছেলে আনোয়ারুল ইসলাম, পারতিতপরল কান্টু মিয়ার ছেলে আতিকুল ইসলাম (১৭), কুতুবপুর ইউপি কাজলা গোলজার রহমান এর ছেলে পারভেজ (২৫), দিঘলকান্দি মৃত আব্দুল খালেক এর ছেলে সজল তরফদার। বিষয়টি নিশ্চিত করেন সারিয়াকান্দি থানা ওসি (তদন্ত) আশরাফুল আলম। চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুরুদ হোদা জানান, অপরাধ নির্মূলে আমরা বদ্ধ পরিকর। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। আমাদের থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার রংপুর: আগামী কয়েক দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে দেশের বিভিন্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা নগরীর কাটাবিল এলাকায় স্কুল ছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ…
ফখরুল আলম সাজু নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নে ১ নির্মম ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা…
ফখরুল আলম সাজু আওয়ামী লীগ সরকারের সময়কার প্রতিষ্ঠানিক লুটপাট ও অর্থপাচারের ভয়াবহ অভিজ্ঞতার রেশ না…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম সার্বিক দিক-নির্দেশনায়…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা উখিয়া উপজেলা বালুখালী এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান…
This website uses cookies.