কুষ্টিয়া, প্রতিনিধিঃ
শনিবার রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া গ্রামের পশ্চিমপাড়া থেকে তাকে গ্রেফতার করে র্যাব -১২।
রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকালে বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতার আসামীর হলেন-ছেঁউরিয়া মন্ডলপাড়া এলাকার মৃত মনোয়ার ইসলামের ছেলে মো. জহুলর ইসলাম ওরফে বাবু (২৮)। রোববার রাত ৭ টা ৪৯ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব।
এ বিষয়ে র্যাব -১২, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত সাড়ে ৩ টার দিকে ছেঁউড়িয়া পশ্চিমপাড়া গ্রামে একটি অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে ৬টি ককটেলসহ মো. জহুরুল ইসলাম ওরফে বাবু নামের একজনকে গ্রেফতার করা হয়। পরে কুমারখালী থানায় বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২