ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:
ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট বাজারে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মাইনুদ্দিন ওরফে কালা (৩৩)–কে আটক করেছে ফুলগাজী থানা পুলিশ।
৮ ডিসেম্বর সোমবার ভোরে উপপরিদর্শক লিটন চন্দ্র সিংহের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মাইনুদ্দিন আমজাদহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
ফুলগাজী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফুলগাজীতে মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২